1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ওসিসহ ৬জন আহত ১২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজৈরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ওসিসহ ৬জন আহত ১২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ

  • প্রকাশিত : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ১১.২৩ এএম
  • ৫৭৬ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
মাদারীপুরের রাজৈরে কিশোরদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে । এতে ওসিসহ ৬জন আহত ও কয়েকটি দোকান ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১২ রাউন্ড রাবার বুলেট বর্ষন করে । পরে বাজার বনিক সমিতির ব্যবসায়ীরা দোকান ঘরের উপর হামলার প্রতিবাদে দোকান ঘর বন্ধ করে বিক্ষোভ মিছিল করে । শনিবার রাতে রাজৈর সদরে এ ঘটনা ঘটে ।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানায়, শনিবার রাতে কিশোরদের মধ্যে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটি ও এক পর্যায় মারপিট হয় । এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে উপজেলা সদরের দুটি গ্রাম মজুমদারকান্দি ও পশ্চিম রাজৈরে লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে । এসময় উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ হয় । এসময়ে সঙ্গীসহ ছাত্রলীগ নেতা রবিউল মোল্লা(এমপি গ্রুপ) ঘটনাস্থলের দিকে মোটরসাইকেল নিয়ে আসলে হামলার শিকার হয়। এঘটনায় ওসিসহ ৬জন আহত এবং বেশ কয়েকটি দোকান ঘর লাঠি সোটা ও ইট পাটকেল নিক্ষেপে ক্ষতিগ্রস্ত হয় । পরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দোকান ঘর বন্ধ ঘোষনা দিয়ে শনিবার রাতে দোকান ঘরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে । পরে রোববার সকালে বাজার বনিক সমিতির সভাপতি ও সাবেক মেয়র শামিম নেওয়াজ মুন্সী ও ওসি শেখ সাদিক বিচারের আশ্বাসে ব্যবসায়ীরা দোকান-পাট ঘর খুলে দেয় । মারাতœক আহত ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম (২৮), মিঠুন (২১) পথচারী শরীফুলকে (১৮) রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ওসি শেখ সাদিক ও তদন্ত ওসি সঞ্চয় কুমারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয় । ওসি শেখ সাদি জানায়, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয় । পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ১২ রাউন্ড রাবার বুলেট বর্ষন করতে হয়। সংঘর্ষকারীদের ইট পাটকেলে আমরা দুইজনসহ কয়েকজন আহত হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!