1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে দুই চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষ । সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১০জন আহত - Madaripur Protidin
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা ঢাকা মহানগরীর জুরাইনে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযানে বিপুল পরিমানে ওএমএস চাউল ও আটা উদ্ধার

মুকসুদপুরে দুই চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষ । সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১০জন আহত

  • প্রকাশিত : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ৬.১৪ পিএম
  • ৫৫৪ জন পঠিত

মুকসুদপুর থেকে।
গোপালগঞ্জের মুকসুদপুরে সাবেক ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে । এ সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যানসহ উভয় পক্ষের ১০জন আহত হয়েছে । মারাতœক আহত সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানসহ দুইজনকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে । বুধবার বেলা ১১টার সময় উপজেলার জলিরপাড় বাজারে এ ঘটনা ঘটে ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বেলা ১১টার দিকে মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান রনি আহম্মেদ তার কিছু সংখ্যক লোকজন নিয়ে পার্শ্ববর্তী জলিরপাড় বাজারে আসতেছিল । এসময় একই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানের নাতি সাগর রহমানসহ (২৫) তিনজন একটি মোটরসাইকেল চালিয়ে যাবার সময় মুখোমুখি তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির এক পর্যায় মারপিট শুরু হয় ।

এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় । এ সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যানসহ উভয় পক্ষের ১০জন আহত হয় । মারাতœক আহত সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান (৬০) ও তার ভাগিনী রাজিয়াকে (৩০) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে এবং অন্য পক্ষের কুদ্দুস মোল্যা (৪২) নামে একজনকে ফরিদপুর পাঠানো হয়েছে । । অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে । এ ব্যাপারে উভয় পক্ষ পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন ।

সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানের ভাই বাচ্চু শেখ জানান, নবনির্বাচিত রনি আহম্মেদ ও তার লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে আমাদের লোকজনের উপর হামলা করেছে । আমরা এর বিচার চাই । এ দিকে নবনির্বাচিত চেয়ারম্যান রনি আহম্মেদ মুঠোফোনে যুগান্তরকে জানান, পূর্ব পরিকল্পিত ভাবে আমার লোকজনের উপর সাবেক চেয়ারম্যান মজিবুর রহমানের লোকজন হামলা করেছে । এ হামলায় আমাদের সমর্থক মেহেদী হাসান ও কুদ্দুস মোল্যা নামে দুইজন আহত হয়েছে ।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে । এলাকা এখন শান্ত রয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!