1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে নির্বাচন পরবর্তী পৃথক ৩ টি সংঘর্ষ। ষ্ট্রোকে নিহত ১ । আহত ৫০জন। বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ - Madaripur Protidin
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত

রাজৈরে নির্বাচন পরবর্তী পৃথক ৩ টি সংঘর্ষ। ষ্ট্রোকে নিহত ১ । আহত ৫০জন। বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ

  • প্রকাশিত : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ৫.৫৩ পিএম
  • ৫৭৪ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর)সংবাদদাতা।
মাদারীপুরের রাজৈরে ইউপি নির্বাচন পরবর্তী পৃথকভাবে ৩টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে কমপক্ষে ৫০জন আহত হয় । আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে । সংঘর্ষ চলাকালে ১০ টি বাড়ি ঘর ভাংচুর, লুটপাট ও ২ টি ঘরে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ষ্ট্রোক করে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার পাইকপাড়া ও ইশিবপুর ইউনিয়নে পৃথকভাবে এসব ঘটনা ঘটে।

পুলিশ , প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সুত্রে জানা যায়, রোববার চতুর্থ ধাপে মাদারীপুরের রাজৈর উপজেলার ৬ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে জয় পরাজয়কে কেন্দ্র করে উপজেলার পাইকপাড়া ও ইশিবপুর ইউনিয়নে এসব সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার রাতে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চরকাশিমপুর এলাকায় বিজয়ী মেম্বর ফজলুল হক মুন্সীর সাথে পরাজিত মেম্বর প্রার্থী শুকুর আলীর সমর্থকদের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে সোমবার সকালে বৈরাগীর বাজারে আসাদ নামে এক যুবককে মারধোর করে শুকুর আলীর লোকজন।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান মুন্না খলিফা ফজলুল হক মুন্সীকে এবং অপর পরাজিত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাহাদাত হোসেন মিয়া শুকুর আলীকে সমর্থন দেয়। এরপরই সকাল ১০ টার দিকে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। এসময় উভয় পক্ষের হাজার হাজার লোক দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ২ ঘন্টাব্যাপী এ রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়।

এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় আতঙ্কিত হয়ে নুর ইসলাম (৬০) নামে এক বৃদ্ধ ষ্ট্রোক করে। পরে তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। সে শ্রীরামপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ১০ টি বাড়ীঘর ভাংচুর, লুটপাট ও ২টি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ মুন্না খলিফাদের বাড়ীতে লাটিচার্জ করে উপস্থিত জনতাকে ছত্রভঙ্গ করার সময় শত শত নারী পুরুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। মুন্না খলিফা নিজে উপস্থিত থেকে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে।

অপরদিকে একই দিন ইশিবপুর ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে পরাজিত চেয়ারম্যান মেহেদী হাসান ও বেল্লাল সমর্থকদের মধ্যে এবং খলিল ও আরিফ সমর্থকদের মধ্যে পৃথক দুটি সংঘর্ষ হয় । এ সংঘর্ষে মেহেদীসহ কমপক্ষে ২০জন আহত হয় । মারাতœক আহত রাজিব মাতুব্বর, মান্নান চৌধুরী, আসিফ, ইব্রাহিম, হানিফকে র জৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
রাজৈর থানার ওসি শেখ সাদিক জানান, পাইকপাড়া ইউনিয়নে ৬নং ওয়ার্ডে দুই মেম্বর প্রার্থীদের মধ্যে জয় পরাজয় নিয়ে সংঘর্ষ হয় । এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । এলাকায় বিজিবির টহল ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!