1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে রাব্বানীর ওপর হামলার ঘটনায় দু‘জন গ্রেফতার - Madaripur Protidin
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

রাজৈরে রাব্বানীর ওপর হামলার ঘটনায় দু‘জন গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ৫.২৬ পিএম
  • ৭৩৪ জন পঠিত

রাজৈর (মাদারীপুর)প্রতিনিধি। ॥
মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ওপর হামলার ঘটনায় নবনির্বাচিত চেয়ারম্যান মোশারফ মোল্লার ছেলে সোহেল মোল্লাসহ দু‘জনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার সকালে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গ্যাংকান্দি শাখারপাড় থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মীর নাজমুল হাসান।

রাজৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মীর নাজমুল হাসান বলেন, “সোমবার রাতে গোলাম রব্বানীর পিতা এম.এ রশীদ আজাদ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০ থেকে ৪০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলাটি দায়ের হলে তখন থেকেই আসামীদের গ্রেফতারের চেষ্টা চলে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০ থেকে ৪০ জনকে আসামী করা হয়। রাতভর অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে ইশিবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানের ছেলে ও মামলার প্রধান আসামী সোহেল মোল্লা (২৮) ও একই এলাকার ছালাম হাওলাদারের ছেলে জহিরুল মাতুব্বরকে (২৫) গ্রেফতার করা হয়। বাকি আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।”

মামলার বিবরনে উল্লেখ্য, রোববার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ইউপি নির্বাচনে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে ভোট চলাকালীন গাংকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষ মোশারফ মোল্লার লোকজন ভোট কেটে নেয়ার চেষ্টা করছে এমন খবর শুনে গোলাম রব্বানী সেখানে যায়। সে সময় মোশারফ মোল্লার ছেলে সোহেল মোল্লা তার উপর চড়াও হয়। এক পর্যায়ে গোলাম রব্বানীকে ছুরি দিয়ে কোপ দেয়। এসময় রব্বানী ফিরাতে গেলে তার ডান হাতের আঙ্গুল কেটে যায়। এতে রাব্বানীর আরো দুই কর্মী আহত হয়। নির্বাচনে রাব্বানীর মামা সালাহ উদ্দিন ইশিবপুর ইউনিয়নে স্বতন্ত্র হিসেবে চেয়ারম্যান পদে লড়ে হেরে যান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!