1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের সভাপতি লিংকন নিহত - Madaripur Protidin
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের সভাপতি লিংকন নিহত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ১১.৩৪ এএম
  • ৭৪৩ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সদর উপজেলার ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম লিংকন (৩০) নিহত হয়েছে । এতে আহত হয়েছে তার সঙ্গে থাকা আরও দুই মোটরসাইকেল আরোহী । বুধবার রাত ৮টার দিকে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কে খোয়াজপুর ইউনিনের মধ্যেরচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

মাদারীপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম লিংকন (৩০) এর মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে লিংকনসহ আরও ২ জন গুরুতর আহত হয়। আহত অন্যরা হলো রানা (৩০) ও মুমিন (১৪)।
গুরুতর আহত তিনজনকেই উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পরেই রাত ১১ টার দিকে লিংকন মারা যায়। লিংকন খোয়াজপুর ইউনিয়নের পুরাতন ফেরিঘাট সংলগ্ন আনোয়ার উকিল এর ছোট ছেলে। লিংকনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক।

জানা গেছে, পারিবারিক কাজ শেষে সদর উপজেলার মঠেরবাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে লিংকন ও তার দুই সহযোগি মাদারীপুর শহরে ফিরছিলেন। পথে খোয়াজপুর ইউনিয়নের মধ্যেরচক এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন লিংকন ও তার সঙ্গে থাকা দুই আরোহী। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে তিন জনের অবস্থা গুরুতর থাকায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তিনজনকেই ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেয়ার পরেই রাত ১১ টার দিকে লিংকন মারা যায়। তার মৃত্যুর খবরে শহরজুড়ে শোকের ছায়া নেমে আসে।

জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা বলেন, লিকনের মতো ছাত্রনেতা মাদারীপুরে আর তৈরী হবেনা । তার অভাব পুরন হবেনা । আমরা মুজিব আদর্শের এক কর্মীকে হারালাম ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা বলেন, মোটরসাইকেলের দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শন করেছে পুলিশ। যে মোটরসাইকলটির সঙ্গে সংঘর্ষ হয়েছে, সেটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবার চাইলে মামলা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!