1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরের গোলাম রাব্বানীর বিরুদ্ধে আদালতে অভিযোগ। প্রমাণসহ শুনানী ৫ জানুয়ারী - Madaripur Protidin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

মাদারীপুরের গোলাম রাব্বানীর বিরুদ্ধে আদালতে অভিযোগ। প্রমাণসহ শুনানী ৫ জানুয়ারী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৬.৪৬ পিএম
  • ১৩৩৫ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার বিকেলে মামলাটি দায়ের করা হলেও বৃহস্পতিবার দুপুরে মামলার বাদী পক্ষের আইনজীবী আইনজীবী ফায়জুর রহমান হিরু বিষয়টি নিশ্চিত করেছেন । মামলাটি গ্রহন করে আগামী ৫ জানুয়ারি শুনানির দিন ধার্য করেছেন আদালতের বিচারক মোঃ ফয়সাল আল মামুন। মাদারীপুর আদালতের এপিপি এডভোকেট আবুল হাসান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই করতে গেলে তাদেকে (প্রতিপক্ষকে) মারপিট করার অভিযোগে গত ২৯ ডিসেম্বর গোলাম রাব্বানীর বিরুদ্ধে মাদারীপুর আদালতে অভিযোগ দায়ের করেন রাজৈর উপজেলার মধ্য শাখারপাড় গ্রামের আব্দুল গনি মাতুব্বর নামে এক ব্যক্তি। বুধবার বিকেল ৪টার দিকে অভিযোগটি গ্রহণ করেন মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ ফয়সাল আল মামুন।

আদালতে দায়ের করা এজাহার থেকে জানা যায়, ২৬ ডিসেম্বর গোলাম রাব্বানী ও তার সংঘবদ্ধ দলবল নিয়ে তার আপন মামা ইউপি চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিনের (গিটার মার্কা) পক্ষে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের ৭ নং কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই করতে গেলে স্থানীয় জনসাধারন ও আইনশৃংখলা বাহিনী বাঁধা প্রদান করলে তাদেরকে মারপিট করে । এসময় স্বণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ফলে বাদীর আর্থিক ও শারীরিক ক্ষতি হয়েছে। এতে গোলাম রাব্বানীকে প্রধান আসামী করে আরো ৮ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ২৫ থেকে ৩০ জনকে আসামী করা হয়েছে বলে বাদীপক্ষের আইনজীবী ফায়জুর রহমান হিরু জানান

এব্যাপারে বাদীপক্ষের আইনজীবী ফায়জুর রহমান হিরু জানান, ‘বাদীর অভিযোগটি গ্রহণ করেছে বিজ্ঞ আদালত। আগামী ৫ জানুয়ারী গোলাম রাব্বানীসহ তার দলবল কিভাবে হামলা, মারপিট করেছে তার ভিডিওসহ আনুষাঙ্গিক প্রমাণ হাজিরের নির্দেশ দিয়েছে।

আদালতে অভিযোগের বিয়ষ গোলাম রাব্বানী গণমাধ্যমে মন্তব্য করতে রাজি হয়নি। তবে তার পিতা এম.এ রশীদ আজাদ বলেন, মামলার কপি হাতে পাইনি । হাতে পেলে মন্তব্য করবো ।

উল্লেখ্য, ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে গোলাম রব্বানীর মামা সালাহউদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করেন। রাব্বানী দাবী – গাংকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে প্রতিপক্ষ মোশারফ মোল্লার লোকজন ছুরি দিয়ে কোপ দেয়। এতে রাব্বানীর ডান হাতের তর্জনী আঙ্গুল কেটে যায়। এঘটনায় রাজৈর থানায় হত্যাচেষ্টা মামলা হয়েছে। এতে মোশারফ মোল্লার ছেলেসহ দুই জন গ্রেফতার হয়ে জেল-হাজতে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!