1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে দ্রুতগতির বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত-২, বাসটি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা - Madaripur Protidin
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদারীপুরে দ্রুতগতির বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত-২, বাসটি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ২.৪৮ পিএম
  • ৭১০ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি। ॥
মাদারীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ ২জন নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা আগুন দিয়ে বাসটি পুড়িয়ে দিয়েছে । শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুরের শেখ হাসিনা মহাসড়কের সদর উপজেলা খাগদী বাসষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের দেবরাজ এলাকায় হায়দার শেখের ছেলে ইজিবাইক চালক সুমন শেখ (৩৫) ও একই ইউনিয়নের খাড়ছাড়া এলাকার রাজ্জাক মাতুব্বরের ছেলে সাজ্জাদ হোসেন (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে দিদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনা থেকে টেকেরহাট ও মাদারীপুর হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল । পথিমধ্যে সকাল সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার খাগদী এলাকায় আসলে একটি ইজিবাইক ইউটার্ন নিলে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় চালক সুমন শেখ। গুরুতর আহত যাত্রী সাজ্জাদ হোসেনকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যায় সে।

এরই জেরে মাদারীপুর-শরিয়তপুর-চাঁদপুর মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা বলে অভিযোগ এলাকাবাসীর। এদিকে ঘটনাস্থল পরিদর্শণ শেষে সড়কের দুইপাশে চারটি গতিরোধক আগামী ২৪ ঘন্টার মধ্যে নির্মাণের আশ^াস দেন উপজেলা প্রশাসন। অন্যদিকে আইনগত সহযোগিতার কথা জানায় পুলিশ।
স্থানীয় বাসিন্দা নয়ন হোসেন বলেন, “দিদার পরিবহনের বাসটির বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা। আমরা এলাকাবাসী দ্রুত এখানে গতিরোধক চাই।”

মাদারীপুরের ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মোফাজ্জেল হোসেন বলেন, “সড়ক দুর্ঘটনা ও বাসে আগুন দেয়ার খবর পেয়ে সাথে সাথে একটি এ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পাঠানো হয়। পরে পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়।”

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, “উৎসুক জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে স্বাভাবিক হয় যান চলাচল।”
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস বলেন, “জেলা প্রশাসক ড. রহিমা খাতুন স্যারের নির্দেশনায় ঘটনাস্থলে যাই। পরে উত্তেজিত জনতাকে ২৪ ঘন্টার মধ্যে গতিরোধ নির্মাণের আশ^াস দিলে তারা দেড়ঘন্টা পর সড়ক অবরোধ তুলে নেয়। এদিকে নিহতের প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার করে আর্থিক সহযোগিতা দেয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!