1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
 তক্ষক নিয়ে ভয়ংকর প্রতারণা, র‌্যাব-৮ এর হাতে একজন আটক - Madaripur Protidin
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

 তক্ষক নিয়ে ভয়ংকর প্রতারণা, র‌্যাব-৮ এর হাতে একজন আটক

  • প্রকাশিত : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২, ১.৩৮ পিএম
  • ১১৮১ জন পঠিত

অফিস রিপোর্ট ঃ পটুয়াখালীতে তক্ষক নিয়ে ভয়ংকর প্রতারণা, র‌্যাব-৮ এর হাতে  আটক হয়েছে একজন।

র‌্যাব জানায়,  র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ৮জানুয়ার রাত আনুমানিক ২১:৫০ টার সময় বরগুনা জেলার পাথারঘাটা থানায় একটি অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে রাত আনুমানিক ১৮:১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন চরদুয়ানী বাজারে এলাকায় একজন ব্যক্তি দুইটি বন্যপ্রাণী ‘‘তক্ষক’’ অবৈধ ভাবে বিক্রয়ের জন্য অবস্থান করছে।

প্রাপ্ত গোয়েন্দা সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার  মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃত্বে আনুমানিক ২১ঃ৫০ ঘটিকার সময় উল্লিখিত স্থানে পৌঁছাইলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় উক্ত আসামীকে আটক করি। গ্রেফতারকৃত আসামী  হলো মোঃ শাহাআলম  (৩৪), পিতা-মৃত মোস্তফা মোল্লা, সাং-দক্ষিন চরদুয়ানী, ৩নং ওয়ার্ড, থানা-পাথরঘাটা, জেলা-বরগুনা। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় সে একজন কাঠ ব্যবসায়ী হলেও প্রতারণার মাধ্যমে তক্ষক বিক্রয় করাই তার প্রকৃত ব্যবসা।

উদ্ধারকৃত তক্ষক দুইটির  মধ্যে বড়টির দৈর্ঘ্য ১৪ ( চৌদ্দ) ইঞ্চি,  ওজন ১৫৬ (একশত ছাপ্পান্ন) গ্রাম। যার মূল্য অনুমান ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা এবং ছোটটির দৈর্ঘ্য ১৩.৫০ (সাড়ে তের) ইঞ্চি,  ওজন ১৬০( একশত ষাট) গ্রাম। মূল্য অনুমান ৪,৫০,০০০/-(চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। সর্বমোট মূল্য (৫,০০০০০+৪,৫০,০০০)= ৯,৫০,০০০/-(নয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদি হয়ে পাথরঘাটা থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫-বি ধারা তৎসহ বণ্যপ্রানী (সংরক্ষন ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৪(খ) ধায়ায় একটি মামলা দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!