1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে নৌকা প্রতীক পোড়ানোর প্রতিবাদে মহাসড়ক অবরোধ বিক্ষোভ মিছিল - Madaripur Protidin
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজৈরে নৌকা প্রতীক পোড়ানোর প্রতিবাদে মহাসড়ক অবরোধ বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২, ২.১৬ পিএম
  • ৮৩৪ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীক পোড়ানোর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে নৌকা প্রতীক সমর্থকরা। মঙ্গলবার সকাল ১১টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার সুইচগেট এলাকায় এ অবরোধের ঘটনা ঘটে ।

জানাযায়, আওয়ামীলীগ মনোনীত রেজাউল করিম শাহিন চৌধুরীর নৌকা প্রতীক সোমবার গভীর রাতে রাজৈর ও মুকসুদপুর উপজেলার রাজৈর সীমান্ত রেখা সুইচগেট এলাকায় নৌকার অফিসের সামনে রাখা নৌকা প্রতীকটি পুড়িয়ে দেয় দুবৃর্ত্তরা । এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে মঙ্গলবার সকাল ১১টার সময় নৌকা প্রতীকের সমর্থকরা টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে । এতে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয় ।

উপজেলা যুবলীগের আহবায়ক রেদওয়ানুল হক রেজন ও শাজাহান খান এমপি সমর্থিত পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ সাগর হোসেন উজির, পৌর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক বাবু বেপারী উপস্থিত থেকে মিছিলের নেতৃত্ব দেন । পৌর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখ সাদ্দাম হোসেন জানান, আনারস প্রতীকের প্রার্থী হাজ্বী মহাসিন মিয়ার লোকজন আমাদের নৌকা প্রতীকটি পুড়িয়ে দিয়েছে । আমরা এর যথাযথ বিচার চাই । শাজাহান খান এমপি সমর্থিত উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সাহাবুদ্দিন সাহা জানান, আনারস প্রতীকের সমর্থকরা একের পর এক এ ঘটনা ঘটিয়ে যাচ্ছে । গত ২১ জানুয়ারীথানার মোড়ে নৌকা প্রতীক পোড়ানোর ঘটনা ঘটেছে। আমরা এর বিচারের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি ।

আনারস প্রতীকের প্রার্থী হাজ্বী মহাসিন মিয়া জানান, আমি ও আমার সমর্থকরাও আওয়ামীলীগের লোক। আওয়ামীলীগে অনুপ্রবেশকারীরাই নৌকা প্রতীক পোড়ানোর মত ন্যাকাড়াজনক ঘটনা ঘটিয়ে আমার সমর্থকদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে । আওয়ামীলীগের ও বঙ্গবন্ধুর নৌকা প্রতীক কোন প্রকৃত আওয়ামীলীগের কোন কর্মী পোড়াতে পারেনা । আমার আনারসের জোয়ার দেখে ভীত হয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যই প্রতিপক্ষের এই অপপ্রয়াস । তদন্ত সাপেক্ষে আমিও এই ঘটনার বিচার দাবি করছি।
তবে নির্বাচনের আগ মুহুর্তে নৌকা প্রতীক পোড়ানোর ঘটনা নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন।
রাজৈর থানার ওসি শেখ সাদিক জানান, এ ব্যাপারে কোন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!