1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আওয়ামীলীগ প্রার্থী শাহীন চৌধুরী নির্বাচিত - Madaripur Protidin
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আওয়ামীলীগ প্রার্থী শাহীন চৌধুরী নির্বাচিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২, ৭.১১ পিএম
  • ৭১৭ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম শাহিন চৌধুরী বিপুল ভোটের ব্যবধানে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। সন্ধ্যায় ভোট গননা শেষে ৩২ হাজার ৭৬৪ ভোটের ব্যবধানে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের রেজাউল করিম শাহীন চৌধুরী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের হাজী মোহাসিন মিয়াকে পরাজিত করেন। মোট ৬৪ কেন্দ্রে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের রেজাউল করিম শাহীন চৌধুরী পেয়েছেন ৬০ হাজার ৫৭৯ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের হাজী মোহাসিন মিয়া পেয়েছেন ২৭ হাজার ৮১৫ ভোট।

মাদারীপুরের নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ৬৪টি কেন্দ্রে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। মোট ১ লক্ষ ৮৪ হাজার ২১০ ভোটারের মধ্যে ৮৮৩৯৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৮১৬ ভোট বাতিল হয়।

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ জুলাই উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ মোতালেব মিয়া মৃত্যুবরন করলে পদটি শূন্য হয় । এর পর থেকে ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল চেয়ারম্যান পদের দ্বায়িত্ব পালন করে আসছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!