1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ইতালী যাবার পথে ভুমধ্যসাগরে তরুনের মৃত্যু । আহত ৬জন হাসপাতালে - Madaripur Protidin
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে ইতালী যাবার পথে ভুমধ্যসাগরে তরুনের মৃত্যু । আহত ৬জন হাসপাতালে

  • প্রকাশিত : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২, ৩.৫৩ পিএম
  • ৬৯৭ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি:
আবারো অবৈধভাবে ইতালী যাবার সময় প্রানহানী। এবার ঝড়োবাতাসে তিউনিউসিয়ার ভুমধ্যসাগরে থাকা অবস্থায় প্রচন্ড ঠান্ডায় মারা গেলো মাদারীপুরের তরুণ জয় তালুকদার (২০)। এ সময় গুরুতর অসুস্থ হয় একই এলাকার ৬জন। । গত শনিবার সকালে মা লক্ষীর সাথে সর্বশেষ কথা হয় ছেলে জয়ের সাথে । পরে জয়ের আর কোন সন্ধান না পেলেও বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যুর আসে পরিবারের কাছে । জয়ের মৃত্যুর খবরে এখন স্বজন ও এলাকাবাসির মধ্যে চলছে শোকের মাতম ।

স্বজনরা জানায়, গত ২২ জানুয়ারি অবৈধভাবে সমুদ্রপথে লিবিয়া হয়ে ইঞ্জিনচালিত নৌকায় ইতালীর উদ্দ্যেশে রওয়ানা হয় মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর গ্রামের জয়সহ একই গ্রামের বেশ কয়েকজন। তিউনিসিয়ার ভুমধ্যসাগরে গেলে প্রবল ঝড়ো বাতাসের পর টানা ৬ ঘন্টা বৃষ্টি হয়। এ সময় নৌকার মাঝি কুলকিনারা হারিয়ে ফেলে। পরে ইতালীর পুলিশকে খবর দিলে তারা সবাইকে উদ্ধার করে। এ সময় অসুস্থ বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এর আগেই প্রচন্ড ঠান্ডায় মারা যায় জয়। একই এলাকার মিন্টু, প্রদীপ, টুটুল, তন্ময়, রিয়াজ ও সবুজ এখনো হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন স্বজনরা।

এলাকাবাসী সূত্র জানায়, মাদারীপুর সদর উপজেলার বড়াইলবাড়ী গ্রামের সোনমিয়া খানের ছেলে জামাল খান এলাকার সহজসরল যুবকদের ইতালী নেয়ার প্রলোভন দেখিয়ে প্রত্যেক পরিবারের কাছ থেকে নেয় ৭ লাখ টাকা করে। এই ঘটনার পর অভিযুক্ত দালাল জামাল খানের বাড়িতে গিয়েও তার কোন সন্ধান পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে জামাল মানবপাচারের সাথে জড়িত রয়েছে বলেও এলাকায় বেশ গুঞ্জনও রয়েছে।

নিহত জয়ের বাবা পলাশ তালুকদার বলেন, ধার দেনা করে সাত লাখ টাকা দিয়েছি জামালকে। আমার ছেলে মারা গেলে জামাল একটু খোঁজও নিলো না।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!