1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর গুলশানে ভ্রাম্যমান আদালত। ১০ দোকানীকে ১০ লক্ষ টাকা অর্থদন্ড করেছে র‌্যাব-৪। - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীর গুলশানে ভ্রাম্যমান আদালত। ১০ দোকানীকে ১০ লক্ষ টাকা অর্থদন্ড করেছে র‌্যাব-৪।

  • প্রকাশিত : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২, ৩.২২ পিএম
  • ৬৩৭ জন পঠিত

অফিস রিপোর্টঃ রাজধানীর গুলশানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিএসটিআই এর অনুমোদন বিহীন মেয়াদ উত্তীর্ণ পন্য মজুদ, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ১০ টি খাদ্যসামগ্রীর দোকানকে ১০ লক্ষ টাকা অর্থদন্ড করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আনিসুর রহমান এর নেতৃত্বে ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এর সহযোগিতায় ৭ফেব্রুয়ারি ঢাকা মহানগরীর গুলশান-১ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিএসটিআই এর অনুমোদন বিহীন পন্য এবং পন্যের মোড়কে ওজন, পরিমান, উপাদান, উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ব্যবহার না করে পন্য মজুদ, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ১০ টি খাদ্য সামগ্রী দোকানের মালিক ও ম্যানেজারকে অর্থদন্ড প্রদান করা হয়।

দন্ডিতরা হলোঃ সৈয়দ মাহফুজ আলী (৪৮), মালিক, মেসার্স মুনিবার ট্রেডার্স’কে ১,০০,০০০/- টাকা, মোঃ রাকিবুল আলম (৩৬), ম্যানেজার, মেসার্স রাইয়ার এন্টারপ্রাইজ’কে ১,০০,০০০/- টাকা, সৈয়দ মোশেদুর রহমান (৫৫), মালিক, মেসার্স কামাল জেনারেল ষ্টোর’কে ১,৫০,০০০/- টাকা, মোঃ নোমান সিদ্দিক (২৭), মালিক, নাদিম এন্টারপ্রাইজ’কে ১,২৫,০০০/- টাকা,আরমান হোসেন রিয়াজ (৩৪), মালিক, মক্কা ট্রেডার্স’কে ১,০০,০০০/- টাকা, মোঃ ইউছুফ (৪৩), মালিক, মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স ৭৫,০০০/- টাকা, মোঃ শাহ নেওয়াজ চৌধুরী (৩০), মালিক, মৃধা এন্টারপ্রাইজ’কে ৫০,০০০/- টাকা, সৈয়দ মাহফুজ আলী (৪৮), মালিক, ওমর ট্রেডার্স’কে ১,০০,০০০/- টাকা, মোঃ ইকবাল হোসেন (৩৫), ম্যানেজার, ফারুক ট্রেডার্স’কে ১,০০,০০০/- টাকা, মোঃ শরিফুল ইসলাম (৩৫) ও ম্যানেজার, নেওয়াজ এন্টারপ্রাইজ’কে ১,০০,০০০/- টাকাসহ সর্বমোট ১০ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!