1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
সড়ক দূর্ঘটনায় রাজৈরের ইঞ্জিন মিস্ত্রি নিহত - Madaripur Protidin
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

সড়ক দূর্ঘটনায় রাজৈরের ইঞ্জিন মিস্ত্রি নিহত

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২, ৬.৩৬ পিএম
  • ৭৩১ জন পঠিত

আকাশ আহম্মেদ সোহেল:
সড়ক দূর্ঘটনায় মাদারীপুরের রাজৈর উপজেলার একটি গাড়ির গ্যারেজের ইঞ্জিন মিস্ত্রি আবু সাঈদ হাওলাদার (২০) নিহত হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর টেক্সটাইল মিলের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ রাজৈর উপজেলার টেকেরহাট পূর্ব স্বরমঙ্গল গ্রামের আব্দুল হাওলাদারের ছেলে।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে একটি গাড়ির ইঞ্জিন মেরামত করার জন্য টেকেরহাট থেকে মাহিন্দ্রাতে চড়ে মস্তফাপুর যাচ্ছিলো সাঈদ। এসময় মস্তফাপুর টেক্সটাইল মিলের ২য় গেটের সামনে আসলে মহাসড়কে ফুলে ওঠা উঁচু নিচু পিচের কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় আছড়ে পড়ে। এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনার পর মাহিন্দ্রা চালককে খুঁজে পাওয়া যায়নি। নিহত আবু সাঈদ টেকেরহাট বন্দরের তেলপাম্পের পাশে একটি গাড়ির গ্যারেজে ইঞ্জিন মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, ঢাকা বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকায় রাস্তায় উঁচু থাকার কারনে গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে রাস্তাায় আছড়ে পড়ে একজন মারা গিয়েছে। আমরা ঘটনাস্থল থেকে মরদেহ ও দূর্ঘটনা কবলিত মাহিন্দ্রাটি উদ্ধার করেছি।

মস্তফাপুর হাইওয়ে অফিসার ইনচার্জ আব্দুল আল মামুন জানান, আমরা ঘটনাস্থল থেকে মাহিন্দ্রাটি জব্দ করেছি এবং মরদেহটি মাদারীপুর সদর হাসাপাতালের মর্গে প্রেরণ করেছি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!