1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
সাভারের চাঞ্চল্যকর ক্লুলেস অন্তঃসত্ত্বা বিউটি হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন। ২ জন হত্যাকারী’কে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার - Madaripur Protidin
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

সাভারের চাঞ্চল্যকর ক্লুলেস অন্তঃসত্ত্বা বিউটি হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন। ২ জন হত্যাকারী’কে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২, ৪.৪৩ পিএম
  • ৬৭৮ জন পঠিত

অফিস রিপোর্টঃ সাভারের চাঞ্চল্যকর ক্লুলেস অন্তঃসত্ত্বা বিউটি হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন। ২ জন হত্যাকারী’কে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, গত ২২ ফেব্রুয়ারি সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পুকুরপাড় এলাকার একটি বাড়ি থেকে বিউটি আক্তার (৩৫) নামের এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। উক্ত ঘটনায় ঢাকার সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়াসহ এলাকায় ব্যপক চাঞ্চ্যল্যের সৃষ্টি হয়। যার ফলশ্রুতিতে র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৩ ফেব্রুয়ারি ঢাকা জেলার আশুলিয়ায় র‌্যাব-৪ এর চৌকস আভিযানিক দলের সাঁড়াশি অভিযান পরিচালনা করে উক্ত চাঞ্চল্যকর ক্লুলেস হত্যার রহস্য উদঘাটনপূর্বক নিম্নোক্ত ০২ জন হত্যাকারী’কে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ মোঃ রিপন (২৭), জেলা-মৌলভীবাজার ও মোঃ সোহান (২০), জেলা-মুন্সিগঞ্জ।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ এবং ঘটনার বিবরণে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা উক্ত হত্যার সাথে সরাসরি জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করেছে। মূলত পারিবারিক দ্বন্দ্ব ও স্বামীর ইন্ধনের কারণে গ্রেফতারকৃত ব্যক্তিদের দ্বারা অন্তঃসত্ত্বা বিউটিকে ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়িভাবে আঘাত করে হত্যা করা হয়। নিহত বিউটি আক্তার সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার চরপালাগাড়ী এলাকার স্থায়ী বাসিন্দা এবং সাভারের তেতুঁলঝোড়া এলাকার একটি বাসায় একাই ভাড়া করে থাকতেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!