1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
আশুলিয়ার জামগড়া থেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজীর সময় ৪ জন গ্রেফতার - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

আশুলিয়ার জামগড়া থেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজীর সময় ৪ জন গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২০, ৫.১২ পিএম
  • ১০৭৩ জন পঠিত

আশুলিয়ার জামগড়া থেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজীর সময় ৪ জন গ্রেফতার
অফিস সুত্রঃ এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিক এর নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃঙ্খলা রক্ষার কাজ করে আসছে। সাম্প্রতিক কালে চাঁদাবাজীর নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগনের কাছ থেকে চাঁদাবাজীর মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর চাঁদাবাজ চক্র। জঙ্গীবাদ, খুন , ধর্র্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি সাম্প্রতিক এসব চাঁদাবাজ চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট।
২৬ জুলাই রাতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার জমির উদ্দিন আহম্মেদের নেতৃত্বে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়া এলাকার নিগার প্লাজা এর নীচ তলায় নূর মেডিক্যাল হলের সামনে অভিযান পরিচালনা করে ওয়াকিটকি সেট, হ্যান্ডকাফ, পুলিশ আইডি কার্ড, পুলিশ লিখা স্টিকার, সিগন্যাল লাইট, মাইক্রোবাস, দেশীয় অস্ত্র-শস্ত্র, বিভিন্ন ব্যাংকের ১৬টি এটিএম কার্ড, ১২টি মোবাইল সেট, ০৭টি মানিব্যাগ, গাঁজা, ইয়াবা, চাঁদাবাজীর নগদ ২৮,৮১৫/- টাকাসহ নি¤œবর্নিত ৪ জন ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারীদের গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত হলো আশুলিয়া থানায় কর্মরত কনষ্টেবল/১২৭৩ মোঃ মমিনুর রহমান (৩৫) এবং তার সহযোগী ঢাকার মোঃ আঃ হামিদ (৩২), গাইবান্ধার মোঃ ওয়াহেদ (৪০), জামালপুরের মোঃ ওয়াজেদ শেখ (২৩) ।
আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ৪/৫ বছর যাবত আশুলিয়া, সাভার, টঙ্গি, চন্দ্রা, বাইপাইল এলাকায় সাধারণ ও নিরীহ লোকদের ভয় ভীতি, হুমকি ও গ্রেফতারের ভয় দেখিয়ে চাঁদাবাজী করে আসছে। এটি একটি সংঘবদ্ধ অপরাধী চক্র। উক্ত চক্রের মূল হোতা ও অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।সুত্র র‌্যাব-৪

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!