1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঘুষ বানিজ্যের অভিযোগ। রাজৈরের দলিল লেখকরা ৩৬দিন লাগাতার কর্মবিরতি রেখে সাব রেজিস্ট্রারের প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ - Madaripur Protidin
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

ঘুষ বানিজ্যের অভিযোগ। রাজৈরের দলিল লেখকরা ৩৬দিন লাগাতার কর্মবিরতি রেখে সাব রেজিস্ট্রারের প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত : বুধবার, ২৩ মার্চ, ২০২২, ৩.০১ পিএম
  • ৭৪১ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্য অভিযোগ এনে মাদারীপুরের রাজৈর উপজেলা সাব রেজিস্ট্রার মোঃ সোহেল রানাকে প্রত্যাহার ও একজন সৎ গুনাবলি সম্পন্ন কর্মকর্তার পদায়নের দাবীতে ৩৬ দিন যাবৎ লাগাতার কর্মবিরতি রেখে রাজৈর দলিল লেখকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। আজ বুধবার দুপুরে দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক আবদুস সামাদ মোল্লার নেতৃত্বে অর্ধশতাধিক দলিল লেখক বিক্ষোভ মিছিল করে । মিছিলটি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিন শেষে অফিস চত্তরে সমাবেশ করে।

দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক আবদুস সামাদ মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মেহেদী হাসান তোতা, মনির হোসেন মৃধা, মান্নান মিয়া, ছাত্র নেতা অহিদুজ্জামান প্রমুখ। দলিল লেখা বন্ধ থাকার ফলে জমি ক্রেতা বিক্রেতারা পড়েছে চরম বিপাকে। শিকার হচ্ছেন চরম ভোগান্তির। শীগ্রই ওই কর্মকর্তাকে প্রত্যাহার না করলে লাগাতার কর্মসুচী চালিয়ে যাবেন বলে সমাবেশে বক্তরারা। এ কর্মসুচীর অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার মানববন্ধন পালন করা হবে।

স্থানীয় সূত্রগুলো জানায়, উপজেলা সাব রেজিস্ট্রার মোঃ সোহেল রানা রাজৈর সাব রেজিস্ট্রার অফিসের দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন অনিয়ম ঘুষ , দুর্নীতিতে জড়িয়ে পড়েন। বিভিন্ন সময়ে দলিল লেখকরা এর প্রতিবাদ করলেও কাজের কাজ কিছুই হয়নি। বরং প্রতিবাদি দলিল লেখকদের অপসারন বা শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের হুমকি দিয়ে তার ঘুষ ও অনিয়মের মাত্রা আরও বাড়িয়ে দেয় । অফিস সহকারি মোঃ আরিফ এর মাধ্যমে তার এ ঘুষগ্রহন লেনদেন হয়ে থাকে । তবে আরিফ জানান, আমি ছোট কর্মচারি , বড় স্যারের কথা আমাকে শুনতে হয় । দলিল লেখকরা এর প্রতিকার চেয়ে নানা যায়গায় ধর্না দিলেও কোন কাজ না হওয়ায় অবশেষে রাজৈর উপজেলা দলিল লেখক সমিতি তৃতীয়বারের মত আন্দোলনে নামেন।

রাজৈর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সামাদ মোল্লা জানান, দলিল রেজিস্ট্রি করাতে গেলে দলিল প্রতি লাখে এক হাজার টাকা দাবি করে সাব রেজিস্ট্রার সোহেল রানা। এমনকি নামের একটা অক্ষর ভুল থাকলেও তাকে ১০ হাজার টাকা দিতে হয়। নাহলে তিনি দলিল করে না। তাছাড়া তিনি বেলা ১২টায় অফিসে আসলেও বিকেল ৪ টা থেকে শুরু করে রাত ১০ টা পর্যন্ত সাধারণ মানুষকে আটকে রেখে টাকা আদায় করার পর দলিল রেজিস্ট্রি করে । প্রবাসী ক্রেতা হলে ভোগান্তি আরো বাড়ে। এতে আমরা আপত্তি জানালে আমাদের লাইসেন্স বাতিল করার হুমকি ধামকি দেয়। এনিয়ে তার সাথে দুইবার বৈঠক করেছি। কিন্তু তারপরও তিনি পরিবর্তন হয়নি। এজন্য সাব-রেজিষ্টারের প্রত্যাহারের এক দফা দাবীতে গত ১৬ ফেব্রুয়ারি থেকে দলিল লেখা বন্ধ করে দিয়েছি।

দলিলে অনেকটা ফ্যাকরা (সমস্যা) ধরে ছলছুতায় অতিরিক্ত অনেক টাকা আদায় করছে। অতিরিক্ত টাকা নেয়ার জন্য এলাকার সাধারণ মানুষ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে । আমরাও ঠিকমত দলিল লিখতে পারছি না। আমাদেরও বদনাম হচ্ছে। আমি বিগত ২৭ বছর যাবত এই অফিসে দলিল লেখকের কাজ করে আসছি । আমি ইতিপূর্বে এরকম দুর্নীতিবাজ কোন অফিসার এখানে এখন পর্যন্ত পাইনি । আমরা এই সাব-রেজিস্ট্রার থাকতে কোন দলিল লিখব না ।

দলিল লেখক মনির মেধা বলেন, এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান। এখান থেকে সব রেজিস্ট্রার সাহেব আমাদের এবং জনগণকে জিম্মি করে লাখ লাখ টাকা ঘুষ হিসেবে নিয়ে যাচ্ছে। এতে সাধারণ জনগণের কাছে আমরা খারাপ হয়ে যাচ্ছি। আর আমরাও বাধ্য হয়েই আজকে এই ধর্মঘটের নেমেছি। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আছেন । আমরা চাই আমাদের এখানে একজন সৎ সাব-রেজিস্ট্রার ।
এ ব্যাপারে রাজৈর উপজেলার সাব রেজিস্টার অফিসার সোহেল রানা বলেন, দলিল লেখকরা আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে, তা সত্য নয় – উদ্দেশ্য প্রনোদিত।

মাদারীপুর জেলা রেজিস্টার মোঃ রুহুল কুদ্দুস আজ বুধবার মোবাইল ফোনে (০১৭১৬২৪০২৮৯) বলেন, দলিল লেখকদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করছি। আশা করছি তাড়াতাড়ি সুরাহা হবে। তবে অনিয়ম দুর্নীতি ও ঘুষ গ্রহন ঘৃন কাজ। আমি এ কাজকে ব্যক্তিগতভাবে ঘৃনা করি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!