1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
র‌্যাব-৮ এর অভিযান। মাদারীপুরের কালকিনি থেকে রিভলবার, পাইপগান, পিস্তল ও গুলিসহ  একাধিক মামলার  ৬ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। - Madaripur Protidin
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

র‌্যাব-৮ এর অভিযান। মাদারীপুরের কালকিনি থেকে রিভলবার, পাইপগান, পিস্তল ও গুলিসহ  একাধিক মামলার  ৬ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার।

  • প্রকাশিত : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২, ১১.২৯ এএম
  • ৭০৭ জন পঠিত
অফিস রিপোর্টর‌্যাঃ ব-৮ এর অভিযানে মাদারীপুরের কালকিনি থেকে রিভলবার, পাইপগান, পিস্তল ও গুলিসহ
একাধিক মামলার এজাহার নামীয় ০৬ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার।
 সম্প্রতি গত ১০ এপ্রিল মাদারীপুর জেলার কালকিনি থানাধীন বাশগাড়ি ইউনিয়নের মধ্যেরচর এলাকায় পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে গেলে কিছু চিহ্নিত সন্ত্রাসী বেআইনি জনতাবদ্ধে মারাতœক দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া হুকুম মতে অবৈধ বল প্রয়োগ করে পুলিশের উপর হামলা, সরকারি কর্তব্যে বাধাপ্রদান, হত্যার উদ্দেশ্যে সাধারণ ও গুরুতর জখম করে যা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হবার পর আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুর জেলার কালকিনি থানায় একটি মামলা দায়ের করা হয়।
 এরপর র‌্যাব-৮, মাদারীপুর উক্ত ঘটনার সাথে সম্পৃক্ত আসামীদের ধৃত করতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে গত ১৩ এপ্রিল র‌্যাব-৮, মাদারীপুরের একটি বিশেষ আভিযানিক দল ঢাকার জেলার কামরাঙ্গীরচর এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহার নামীয় ০২ জন আসামী গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য মোতাবেক একই মামলার অন্যান্য এজাহার নামীয় আসামীদের গ্রেফতারের উদ্দেশ্যে ১৪/০৪/২০২২ তারিখ ভোর রাত্র ০৩.৪০ ঘটিকার দিকে মাদারীপুর জেলার কালকিনি থানাধীন ভুরঘাটা বাজারস্থ লাল ব্রীজের পশ্চিম পাশে কৌশলগতভাবে অবস্থান গ্রহণ করে পলাতক  আরো ০৪ জন আসামীকে আটক করা হয়।
পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে আসামীগণের নিকট হইতে ০৫টি দেশীয় তৈরী রিভলবার, ০১টি দেশীয় তৈরী পাইপ গান, ০১টি দেশীয় তৈরী পিস্তল, ০১টি মাগ্যাজিন, ২ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড পাইপ গানের কার্তুজ, ৪টি মোবাইল, ০৫ টি সীমকার্ড এবং নগদ ৮,১৪৪/- টাকা উদ্ধার করা হয়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উদ্ধারকৃত অস্ত্র দ্বারা এলাকায় প্রভাব বিস্তার, ত্রাশ সৃষ্টি ও বিভিন্ন প্রকার অপরাধমুলক কার্যক্রম করে থাকে বলে স্বীকার করেছে এবং আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর ভয়ে উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও কার্তুজ নিয়ে আতœগোপনের উদ্দেশ্যে ঢাকা গমন করছিল বলে জানায়। ধৃত আসামীরা আরো জানায় গত ১০ এপ্রিল   পুলিশ সদসস্যের উপর হামলার ঘটনায় তারা প্রত্যক্ষ ভূমিকা পালন করে।
  ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক, বিস্ফোরক, ফোজদারী ও সরকারি কাজে বাধা প্রদান সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!