1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে পৃথক সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকসহ ৪ নিহত - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজৈরে পৃথক সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকসহ ৪ নিহত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২, ৪.১৩ পিএম
  • ৬৯১ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরের রাজৈরে পৃথক সড়ক দুর্ঘটনায় ভ্যানগাড়ীর চালক ও মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থীসহ ৪ জন নিহত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার মোল্লাকান্দি বটতলা ও মঙ্গলবার সকাল ১১টার সময় টেকেরহাট শিমুলতলা নামক স্থানে এ মর্মান্তিক দুটি দুর্ঘটনা ঘটে । নিহতরা হলো উপজেলার আমগ্রাম তেলিকান্দি গ্রামের শাহজালাল মাতুব্বরের ছেলে ভ্যান চালক নুর নবী (২৮), ভ্যান যাত্রী নরারকান্দি গ্রামের সাজিন শেখের ছেলে আমির শেখ (৩৫) ও দুর্গাবদ্দী গ্রামের মজিদ তপাদারের ছেলে প্রান্ত তপাদার (২৫) ও মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী রোমান মিনা উপজেলার তাতিকান্দা গ্রামের নান্নু মিনার ছেলে ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার মোল্লাকান্দি বটতলা নামক স্থানে ফরিদপুর গামী আমানত শাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে অপর দিক থেকে আসা একটি ব্যাটারী চালিত ভ্যানগাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় । এসময় বাসটি রাস্তার খাদে পড়ে যায় । এতে ভ্যানগাড়ীর চালকসহ তিন জন গুরুতর আহত হয় । পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন । এদিকে মঙ্গলবার সকাল ১১টার সময় ঈদের নামাজ শেষে মায়ের নানিকে কাপড় দিতে গ্রামের বাড়ি যায় রোমান ও তার বন্ধু নাসিম।
পরে মোটরসাইকেল যোগে ফেরার পথে বরিশাল থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রোমানকে মৃত্যু ঘোষণা করেন।
রাজৈর থানার ওসি মোঃ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!