1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর মিরপুরে বিপুল সংখ্যক অনিবন্ধিত ও চোরাই মোবাইল ফোন জব্দ - Madaripur Protidin
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

রাজধানীর মিরপুরে বিপুল সংখ্যক অনিবন্ধিত ও চোরাই মোবাইল ফোন জব্দ

  • প্রকাশিত : রবিবার, ১৫ মে, ২০২২, ৫.০৪ পিএম
  • ৬৫৫ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাব-৪এর অভিযানে রাজধানীর মিরপুর হতে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল সংখ্যক অনিবন্ধিত ও চোরাই মোবাইল ফোন জব্দ।

র‌্যাব জানায়, এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, ঢাকা মহানগরীর মিরপুর-১ নং এলাকাধীন বাগদাদ শপিং কমপ্লেক্স এর দোকান মালিক মো আবুল হাশেম(৪৩) একজন অসাধু মোবাইল ব্যবসায়ী যিনি সরকারের নির্ধারিত ভ্যাট ও ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানিকৃত অনিবন্ধিত, চোরাই ও নকল মোবাইল ফোনের পার্টস বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রেখেছে বলে জানা যায়।

উক্ত তথ্য যাচাই পূর্বক প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৪ মে রাতে বিটিআরসি এর প্রতিনিধিসহ উক্ত দোকানে অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১২৬টি অনিবন্ধিত ও নকল মোবাইল ফোন ও পার্টস (যার আনুমানিক বাজার মূল্য ১২ লক্ষ টাকা) উদ্ধারসহ অবৈধ চোরাকারবারী মো আবুল হাশেম(৪৩), জেলা- ঢাকা’কে গ্রেফতার করতে সমর্থ হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি উক্ত অনিবন্ধিত চোরাই মোবাইল ফোন ও ফোনের পার্টসের অবৈধ ব্যবসার সত্যতা স্বীকার করে। অভিযান চলাকালীন বিটিআরসি এর প্রতিনিধি দল তাদের নিজস্ব সফটওয়ার ও সার্ভার এর মাধ্যমে যাচাই করে বর্ণিত ১২৬ টি মোবাইল ফোন সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাইপথে আমদানিকৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!