1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে ইউপি নির্বাচন- চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে ্উপজেলা পরিষদের সংবাদ সম্মেলন - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজৈরে ইউপি নির্বাচন- চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে ্উপজেলা পরিষদের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২, ১২.০৭ পিএম
  • ৫৮৭ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।।
মাদারীপুরের রাজৈর উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষ   চেয়ারম্যানপ্রার্থী ও খালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুল হক মোল্লার সমর্থকদের হামলায় চেয়ারম্যানপ্রার্থী ও খালিয়া ইউপির বর্তমান চেয়ারম্যান হামিদুল শাহআলম ও তার ভাই কালুসহ ৪জন আহত হওয়ার ঘটনার প্রতিবাদে  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার সন্ধ্যায় রাজৈর উপজেলা পরিষদের আয়োজনে  ্উপজেলা সম্মেলন কক্ষে  চেয়ারম্যান হামিদুল শাহআলমের  উপর বর্বোচিত  হামলার প্রতিবাদে  সংবাদ সম্মেলন   অনুষ্ঠিত হয় ।্উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শাহিন চৌধুরীর    সভাপতিত্বে সভায়   এ ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন,   যুবলীগের আহবায়ক রেদওয়ানুল হক রেজন ও জেলা পরিষদ সদস্য নুরজাহান পারুল প্রমুখ।

সোমবার(১৬-৫-২২) রাত সাড়ে ১০টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শাহআলম তার সমর্থকদের নিয়ে সেন্দিয়া এলাকা থেকে নির্বাচনী ক্যাম্পিং শেষে বাড়ী ফেরার পথে টেকেরহাট- কদমবাড়ীর সড়কের খালিয়া ফায়ার সার্ভিসের সামনে আসলে বিপক্ষরা অতর্র্কিতে ভাবে তাদের উপর এ হামলা চালায় । এ হামলায় চেয়ারম্যান হামিদুল শাহআলম ও তার ভাই কালুসহ ৪জন আহত হয়। মারাত্মক আহত চেয়ারম্যান হামিদুল শাহআলম ও তার ভাই কালু কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রাজৈর থানার ওসি মো ঃ আলমগীর হোসেন জানান, এ হামলার ঘটনায় মঙ্গলবার রাতে আহত চেয়ারম্যানের ভাই হাবিবুর রহমান কালু বাদী হয়ে ৩১জানকে আসামী করে মামলা দায়ের করেছে।

রাজৈর উপজেলার খালিয়াসহ ৪টি ইউনিয়নে মঙ্গলবার(১৭-৫-২২) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। আগামী ১৫জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!