1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে ৬৭টি গৃহীন পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর ॥ দারুণ খুশি হতদরিদ্ররা - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে ৬৭টি গৃহীন পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর ॥ দারুণ খুশি হতদরিদ্ররা

  • প্রকাশিত : রবিবার, ২৯ মে, ২০২২, ৫.০১ পিএম
  • ৬৯৭ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি। ॥
আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার। মুজিববর্ষে বসতঘর পেয়ে দারুণ খুশি মাদারীপুরের রাজৈরের হতদরিদ্ররা। দীর্ঘদিন দুঃখ-কষ্টের পর প্রধানমন্ত্রীর দেওয়া বসতঘরে মাথা গোঁজার ঠাঁই পেয়ে সুবিধাভোগীরা আনন্দে আত্মহারা। সবার চোখে মুখে খুশির ঝিলিক। দির্ঘ বঞ্চনার পর নিজের জায়গায় নিজের ঘর পেয়ে প্রধানমন্ত্রীর জন্য সকলে প্রাণপনে দোয়া করলেন। আশ্রয়নে ঠাই পাওয়া হতদরিদ্র এসব পরিবার নিজস্ব ঠিকানা পেয়ে তাদের আগামীদিনের জীবনযাত্রার ব্যাপক পরিবর্তন আসবে।

মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের গঙ্গাবর্দি ও ইশিবপুর এলাকায় ৬৭টি পরিবারের মাঝে রোববার ২শতক জায়গার দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেণ রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুজ্জামান। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এইচ এম মাহবুব হোসেন, বাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম ফকির ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জাতির পিতার সোনার বাংলা গড়ার কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়ে বেজায় খুশি ঠিকানাবিহীন এসব ভুমিহীন জনগোষ্ঠী।

নাইম শেখ ভাড়ায় ভ্যান চালিয়ে সংসার চালালেও দুই ভাই আর বাবা মাকে নিয়ে থাকতেন রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায় অন্যের বাড়িতে। দীর্ঘ দুঃখ-কষ্টের মধ্যে জীবন যাপন করে আসা নাইম শেখ মুজিববর্ষ উপলক্ষে বিনামূল্যে পেয়েছেন ২ শতক জমিসহ একটি বসতঘর। তিনি জানান, জায়গা সহ ঘর পেয়ে এখন শান্তিতে বসবাস করতে পারবে। বৃদ্ধা সুফিয়া বেগমের স্বামী সন্তান নেই। নেই থাকার কোন ঘর কিংবা জায়গা জমি। অন্যে’র ঘরের বারান্দায় ঠাই হলেও বঞ্চনার শিকার হয়েছে বার বার। এবার নিজের জায়গা ও থাকার ঘর পাওয়ায় অনেকটা আত্মবিশ্বাসী সুফিয়া বেগম।

শুধু নাইম শেখ,সুফিয়া বেগম নয় তাদের মতো মাদারীপুর জেলার রাজৈর উপজেলার নতুন করে আরো ৬৭টি বাস্তহারা পরিবার পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এই উপহার। সবুজে ঘেরা প্রাকৃতিক পারিবেশে গড়ে তোলা হয়েছে দীর্ঘ লাইনে সারি সারি ঘর। ঘরগুলো রাস্তার পাড়ে হওয়ায় এখানে গবাদি পশুপালন, বৃক্ষ রোপণ, জাল বুননসহ নানা কর্মসংস্থান গড়ে তুলতে পারবে এসব ভূমিহীনরা। বিদ্যুৎ ও পানির কারণে বাড়তি সুবিধা পাবে পরিবারগুলোর। আর এতে পাল্টে যাবে তাদের যাপিত জীবনের চালচিত্র। অসহায় দরিদ্র এসব দুস্থ পরিবারগুলো সরকারের মহতি এ উদ্যোগে বেজায় খুশি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!