1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীকে কুপিয়েছে বখাটে সজীব শেখ। - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীকে কুপিয়েছে বখাটে সজীব শেখ।

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০, ৪.০৩ পিএম
  • ১১৫২ জন পঠিত

রাজৈরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীকে কুপিয়েছে বখাটে সজীব শেখ।

টেকেরহাট (মাদারীপুর)  সংবাদদাতা।।

মাদারীপুরের রাজৈর উপজেলার পৌর এলাকার  টেকেরহাট হৃদয়নন্দী গ্রামে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কিশোরী ছাত্রীকে কুপিয়েছে জখম করেছে  বখাটে সজীব শেখ। ওই কিশোরী  রাজৈর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত নয়টার দিকে গৃহপালিত খরগোশকে খাবার দিতে ঘর থেকে বের হলে সজীব শেখ কিশোরীকে একা পেয়ে চড়-থাপ্পড় কিল-ঘুষি, এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। কিশোরীরির চিৎকারে আশেপাশের লোকজন চলে এলে সজীব পালিয়ে যায় । সজীব শেখ এলাকার হোসেনে শেখের ছেলে। কিশোরীর মা জানান, আমার মেয়েকে তিন চার বছর ধরে সজীব উত্ত্যক্ত করে আসছে। আমি লোক লজ্জার ভয়ে কারো কাছেই কিছু বলতে পারিনি।

এব্যাপারে সজীবের পিতা আবুল হোসেন  অভিযোগ অস্বীকার করে জানান আমার ছেলে অপরাধ করেনি। নিজেরাই গোলমাল করে আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা  অভিযোগ করেছে।  এলাকাবাসী জানায় প্রেমঘটিত বিষয় নিয়ে ইতোপুর্বে দুই পরিবারের মধ্যে শালিশ বৈঠক হয়েছে।

এব্যাপারে রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সাদী জানান, এ বিষয়ে ইতিমধ্যেই কিশোরীর মা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন । অভিযোগটি এখন মামলায় রু পান্তরিত হওয়ার প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!