1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থেকে দীর্ঘ ৭ বছর পলাতক থাকা সালেহা বেগম হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ রেজাউল মন্ডলকে গ্রেফতার - Madaripur Protidin
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থেকে দীর্ঘ ৭ বছর পলাতক থাকা সালেহা বেগম হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ রেজাউল মন্ডলকে গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ১১.২৮ এএম
  • ৫৮৮ জন পঠিত

অফিস রিপোটঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট এলাকা হতে দীর্ঘ ৭ বছর বিভিন্ন ছদ্মবেশে পলাতক থাকা সালেহা বেগম হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ রেজাউল মন্ডলকে গ্রেফতার করেছে সিপিসি-৩, র‌্যাব-৪ মানিকগঞ্জ।

র‌্যাব জানায়, গত ২/১০/২০১১ তারিখে এজাহার নামীয় একমাত্র আসামী মোঃ রেজাউল মন্ডল(৩৭) মামলার বাদী মোঃ ইসমাইল হোসেনের বড় বোন ভিকটিম সালেহা বেগমকে হত্যা করে। যার প্রেক্ষিতে মানিকগঞ্জ জেলার শিবালয় থানায় মামলা নং ০১(১০)১১ তারিখ ০২/১০/২০১১ একটি হত্যা মামলা রুজু হয়। মামলা হওয়ার পর এজাহারনামীয় আসামি মোঃ রেজাউল মন্ডল (৩৭) ধরা পড়ে এবং ৪ বছর হাজত খেটে ২০১৫ সালে জামিনে বের হয়ে পরে আতœগোপনে চলে যায়। পরে আদালত উক্ত মামলার বিচারকার্য শেষে আসামী মোঃ রেজাউল মন্ডলকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন। আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক দায়েরকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পরোয়ানা রুজু হবার পর হতে ধৃত আসামী মোঃ রেজাউল মন্ডল নিজেকে আত্মগোপন করার জন্য ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতো।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১০ জুন ২০২২ তারিখ রাত ০১.৩০ ঘটিকার সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ রেজাউল মন্ডল(৩৭) কে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন নিহালপুর এলাকা হতে গ্রেফতার করতে সমর্থ হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত আসামী মোঃ রেজাউল মন্ডল(৩৭) ও সালেহা বেগমের স্বামী সিরাজুল ইসলাম (সের্জাল) উভয়রই পাটুরিয়া ঘাটে চায়ের দোকান ছিল এবং তাদের একে অপরের বাসাও পাশাপাশি ছিলো বিধায় একে অপরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে সালেহা বেগমের সাথে আসামি রেজাউলের ঘনিষ্ঠতা প্রেমের সম্পর্কে রুপ নেয়। এমনকি সালেহা বেগমের স্বামীর অনুপস্থিতিতে আসামি রেজাউল তার বাড়িতে আসা যাওয়া শুরু করে।

বেশ কিছু দিন অতিবাহিত হওয়ার পরে ঘটনার দিন ১/১০/২০১১ তারিখ দিবাগত রাতে অনুমান ১১ঃ৫৫ এর দিকে আসামি রেজাউল সালেহা বেগমের স্বামী সিরাজুল এর অনুপস্থিতিতে তার বসত ঘরে প্রবেশ করলে সালেহা বেগম রেজাউলকে বিয়ের জন্য চাপাচাপি শুরু করায় তাদের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। বাক বিতন্ডার এক পর্যায়ে রেজাউল, সালেহা বেগমের পরনের কাপড়ের আচল দিয়ে সালেহা বেগমের গলা পেচিয়ে ধরলে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে মুহুর্তেই সালেহা বেগম মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং আসামি রেজাউল পালিয়ে যায়।

অতঃপর রেজাউলকে একমাত্র আসামি করে সালেহা বেগমের ছোট ভাই ইসমাইল হোসেন বাদী হয়ে মানিকগঞ্জ জেলার শিবালয় থানার মামলা নং ১(১০)১১ তারিখ ০২/১০/২০১১ একটি হত্যা মামলা রুজু করলে পরের দিনই আসামি রেজাউল থানা পুলিশের হাতে ধরা পড়ে। পরবর্তীতে ০৪ বছর জেলে থাকার পর ২০১৫ সালে মামলার চূড়ান্ত রায়ের পূর্বেই আসমি রেজাউল জামিনে বের হয়ে তার শান্তি নিশ্চিত জেনে আতœগোপনে চলে যায়। গত ৭ বছর ধরে আসামি রেজাউল বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে প্রথমে দৌলতদিয়া ও পরে ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও নবীনগর এলাকায় আত্মগোপনে থাকার পর গতকাল রাতে আসামি রেজাউল রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা এলাকার নিহালপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে তাকে বর্নিত ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!