1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকসুদপুরের মুকুল বোস আর নেই । - Madaripur Protidin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকসুদপুরের মুকুল বোস আর নেই ।

  • প্রকাশিত : শনিবার, ২ জুলাই, ২০২২, ১.০৯ পিএম
  • ৭২১ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস আর নেই ।
তিনি ভারতের চেন্নাই এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৫টা ২০ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। বিষয়টি মৃত মুকুল বোসের সাথে থাকা গোপাল হোড় ও আবদুস সামাদ নিশ্চিত করেছেন । সে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের মুজিজোরা গ্রামের আশুতোষ বোসের তিন ছেলের মধ্যে মুকুল বোস ছিল সবার ছোট । সে ছাত্র জীবন থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন ।

মৃত্যুকালে  তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

মুকুল বোস দীর্ঘদিন ধরে ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ ছিলেন। তাকে ১ জুন রাজধানীর স্কয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছিল। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই এপোলো হাসপাতালে বর্তি করা হয় ।

আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিলের পর ২০১৭ সালের ১ জানুয়ারি মুকুল বোসকে দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়। এর আগে দীর্ঘদিন তিনি দলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন।
মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড.আতিকুর রহমান, সাধারন সম্পাদক রবিউল আলম সিকদার, যুন্ম সম্পাদক সাহিদুর রহমান টুটুলসহ নেতা কর্মীরা মুকুল বোসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এছাড়া তার মৃত্যুর খবরে মুকসুদপুর উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে ।

রবিবার বিকেল ৩ টায় ভারতের চেন্নাই থেকে বিমান যোগে লাশ বাংলাদেশে আসবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!