1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকার সাভারে চাঞ্চল্যকর বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার পলাতক আসামি সাদ্দাম হোসেন (২২)’ ধামরা ইহতে গ্রেফতার - Madaripur Protidin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

ঢাকার সাভারে চাঞ্চল্যকর বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার পলাতক আসামি সাদ্দাম হোসেন (২২)’ ধামরা ইহতে গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ২ জুলাই, ২০২২, ১.২৯ পিএম
  • ৬৪১ জন পঠিত

অফিস রিপোর্ট ঢাকা জেলার সাভারে চাঞ্চল্যকর বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার পলাতক আসামি সাদ্দাম হোসেন (২২)’কে ধামরা ইহতে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, ভুক্তভোগী (১৪) একজনবুদ্ধি প্রতিবন্ধী কিশোরী এবং ঢাকা জেলার সাভার মডেল থানাধীন শ্যামপুর এলাকার তার ভাইয়ের বাসায় বসবাস করেআসছে। ভুক্তভোগীর ভাই-ভাবী একই এলাকার একটি অফিসে চাকুরী করতো। প্রতিদিনের মতো তার ভাই-ভাবী গত ১২ জুন ২০২২ তারিখে দুপুরের খাবারের জন্য অফিস থেকে বাসায় এসে খাবার খেয়ে ভুক্তভোগীকে একা রেখে পুনরায় অফিসে চলে যায়। এই সুযোগে আসামীরা ভুক্তভোগীকে বিভিন্ন ভাবে ফুসলিয়ে সাভার মডেল থানাধীন শ্যামপুর এলাকার একটি নির্মাণাধীন দোতলা বিল্ডিং এর নিচতলায় ডেকে নিয়ে হাত-পা বেধে আসামী সাদ্দাম হোসেন (২২)সহ অন্যান্য আসামীরা পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে।

এক পর্যায়ে ভুক্তভোগীর চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়ে তাকে উদ্ধার করার জন্য এগিয়ে আসলে তাৎক্ষনিকভাবে আসামীরা ঘটনাস্থল হতে পালিয়ে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে গত ১৪ জুন ভিকটিমের ভাইবাদী হয়ে সাভার মডেল থানায় নারী ও শিশুনির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনায় প্রিন্ট ও ইলেক্ট্রনিকস্ মিডিয়াসহ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় যার ফলশ্রুতিতে র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল পুলিশের পাশাপাশি আসামী গ্রেফতারের জন্য ছায়া তদন্ত শুরু করে।

এরইধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদ ও স্থানীয় সোর্সের সহায়তায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ১ জুলাই ধামরাই এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর বুদ্ধি প্রতিবন্ধী উক্ত ধর্ষণ মামলার আসামী মোঃ সাদ্দাম হোসেন (২২), জেলা-ঢাকা’কে গ্রেফতার করতে সমর্থ হয়।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায় যে, আসামী তারকৃত অপকর্মের বিষয়টি স্বীকারোক্তি প্রদান করে এবং তার সহযোগীর সহায়তায়বুদ্ধি প্রতিবন্ধী ভুক্তভোগীকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিভিন্নভাবে ফুসলিয়ে নিজর্ন নির্মানাধীন বাড়ীতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!