1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
শরীয়তপুরের পালং থেকে বিপুল পরিমান ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার - Madaripur Protidin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

শরীয়তপুরের পালং থেকে বিপুল পরিমান ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ৪ জুলাই, ২০২২, ১.৪৫ পিএম
  • ৬২১ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাব-৮, সিপিসি-৩,মাদারীপুর ক্যাম্প কর্তৃক শরীয়তপুর জেলার পালংমডেল থানা হতে বিপুল পরিমান ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

র্লর‌্টযাব জানায়,  ফোর্স র‌্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাদ, চোরাচালান ও মাদক এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে। র‌্যাবের তথা আইন-শৃংখলা বাহিনীর নিয়মিত মাদক বিরোধী অভিযান দেশব্যাপী সমাদৃত। র‌্যাব-৮, মাদারীপুর গোয়েন্দা নজরদারীর মাধ্যমে একজন মাদক ব্যবসায়ী সম্পর্কে তথ্য পায় এবং তাহাকে গ্রেফতারে আইনগত ব্যবস্থা গ্রহন করিতে তৎপরতা শুরু করে।

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর এবং সিপিএসসি, বরিশাল এর একটি বিশেষ যৌথ আভিযানে সিপিসি-৩, কোম্পানী অধিনায়ক, স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে ১ জুলাই শরীয়তপুর জেলার পালং থানাধীন রুপনগর, তুলাসার মেইন রোডস্থ বেপারী এস এস এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আসলাম (৩৪), পিতা-মৃত সিরাজ মিয়া, মাতাঃ মোছাঃ রুবিয়াা বেগম, সাং-ভোলাইল গেদুর বাজার, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ, ২। মিন্টু খান(৩৩), পিতা-মৃত আলেক খান, মাতা-মৃতা নুরজাহান বেগম, সাং-কানারগাঁও,  থানা-নড়ীয়া,  জেলা-শরীয়তপুরদ্বয়ের কে বিপুল পরিমান ফেন্সিডিলসহ হাতে নাতে আটক করে। এসময় আটককৃত আসামীদের নিকট হতে ১৯৮(একশত আটানব্বই) বোতল ফেন্সিডিল, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল, ০৪টি সীমকার্ড উদ্ধার করা হয়।

আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর জেলার পালং থানাসহ বিভিন্ন এলাকায় ফেন্সিডিসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীদেরকে উদ্ধারকৃত ফেন্সিডিল ও অন্যান্য আলামতসহ শরীয়তপুর জেলার পালং থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার পালং থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!