1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে মুহুর্তেই কুমার নদের গর্ভে মালামালসহ বসতঘর বিলীন । - Madaripur Protidin
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

রাজৈরে মুহুর্তেই কুমার নদের গর্ভে মালামালসহ বসতঘর বিলীন ।

  • প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২০, ৫.৩৫ পিএম
  • ১০৭৭ জন পঠিত

রাজৈরে মুহুর্তেই কুমার নদের গর্ভে মালামালসহ বসতঘর বিলীন ।
মাদারীপুর প্রতিনিধি।
কুমার নদ থেকে বালু দস্যুদের অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন ও উজান থেকে নেমে আসা পানির স্্েরাতে মঙ্গলবার (২৮-৭-২০)দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী গ্রামের মুন্সীপাড়া এলাকায় মুহুর্তের মধ্যে দুটি বসতঘর মালামালসহ কুমার নদের গর্ভে বিলীন হয়ে যায় । এসময় আরও ৫টি বসতঘর নদের গর্ভে বিলীন হওয়ার মুহুর্তে এলাকাবাসি এসে ঘর ভেঙ্গে তাদের অন্যাত্র সরিয়ে নেয় । এতে বিপুল পরিমান ক্ষতির সম্মুখীন হন ওই পরিবার গুলি ।
মঙ্গলবার বিকালে সরেজমিনে গেলে ক্ষতিগ্রক্ষতিগ্রস্থ পরিবার গুলি জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে কিছু না বুঝে ওঠার আগেই হঠাৎ করে নদী ভাঙ্গন শুরু হয় । এসময় এব্রাহিম বেপারী ও সাজাহান বেপারীর বসত ঘর মালামালসহ নদী গর্ভে বিলীন হয়ে যায়। রশিদ বেপারী জানায়, আমরা চিৎকার দিলে এলাকাবাসি দৌড়ে এসে মহাজ্জেল বেপারী, আবু বেপারী, রহমান বেপারী, রশিদ বেপারী ও সালাম বেপারীর বসত ঘর ভেঙ্গে অন্যাত্র সরিয়ে নেয় এবং এই সাথে পল্লীবিদ্যুতের ৬টি খুটি তাদের অফিসের কর্মীরা এসে সরিয়ে নেয়। এছাড়া গত একমাস পূর্বে সাগর মুন্সী, বাসু শেখ, সেরে আলী মুন্সী, জাহেদালী হাওলাদার, ইনসাব আলী, আইয়ুবালী হাওলাদার, ইউসুব হাওলাদার, সিরাজ হাওলাদার, ইস্রাফিল হাওলাদারের বসতঘর অন্যাত্র সরিয়ে নেয় । অন্যদিকে ওই একই এলাকায় নদী গর্ভে বিলীন হওয়ার হুমকির মুখে রয়েছে তৈয়বালী মুন্সী, লাবলু মুন্সী, আয়ুবালী মুন্সী, মুন্সীপাড়া জামে সমজিদ প্রায় ১০টি বসত ঘর । এদিকে উপজেলার শাখারপাড়, গাংকান্দি শাখারপাড়, কারিবাড়ী এলাকায় ব্যাপপক ভাঙ্গন দেখা দিয়েছে। এ এলাকায় ইতোমধ্যে ৩টি বসতঘর বিলীন হয়ে গেছে। আরো ৩২টি ঘর ঝুকির মুখে রয়েছে। ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ কিছু পরিবার লুন্দি মালেক মিয়া উচ্চবিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। আজ বুধবার (২৯-৭-২০) উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন ভাঙ্গন কবলিত শংকরদী গ্রাম পরিদর্শন করেন। তিনি (উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন) জানান, ক্ষতিগ্রস্থ পরিবারে খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়েছে। এছাড়াও পানি উন্নয়ন বোর্ড শাখারপাড় এলাকা ভাঙ্গনরোধে প্রায় ২৯লক্ষ টাকা ব্যায়ে বেড়ী বাধ নির্মান করবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!