1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে বিপুল পরিমান সরকারী নতুন বই ভাঙ্গারীর দোকানে - Madaripur Protidin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মুকসুদপুরে বিপুল পরিমান সরকারী নতুন বই ভাঙ্গারীর দোকানে

  • প্রকাশিত : শুক্রবার, ৮ জুলাই, ২০২২, ১০.২৯ এএম
  • ৮৬২ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) ও মুকসুদপুর সংবাদদাতা

টেকেরহাট বন্দর সংলগ্ন গোপালগঞ্জের মুকসুদপুরে মাধ্যমিক স্তরের প্রায় ২৬ মন সরকারী নতুন বই কেজি দরে ভাঙ্গারীর দোকানে বিক্রি করার অভিযোগ উঠেছে । আর এমন অভিযোগ উঠেছে মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের কলিগ্রাম মনিমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনতি বৈদ্যের বিরুদ্ধে । বৃহস্পতিবার বিকেলে কলিগ্রামে ভাঙ্গারী ব্যবসায়ী আশুতোষ বালার কাছে ২০২০ ও ২০২১ সালের এ নতুন বইগুলো বিক্রি করা হয়। এই দুই সালের ২৬মন নতুন বই প্রায় ২৬ হাজার টাকার বই বিক্রি করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনতি বৈদ্য বই বিক্রির কথা স্বীকার বলেন, আমি বই বিক্রি করেছি । তবে এখন ফেরত নিয়ে আসবো ।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকালে ভ্যানে করে মুকসুদপুর উপজেলার কলিগ্রাম মনিমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনতি বৈদ্য মাধ্যমিক স্তরের ২০২০ ও ২০২১ সালের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির নতুন বই একই এলাকার ভাঙ্গারী ব্যবসায়ী আশুতোষ বালার দোকানে ২৫ টাকা কেজি দরে ২৬মন বই বিক্রি করে । পরে স্থানীয়রা টের পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিষয়টি জানায় । পরে মাধ্যমিক শিক্ষা অফিসার বই গুলি ওই বিদ্যালয়ে হেফাজতে রাখার জন্য প্রধান শিক্ষিকাকে নির্দেশ দেয় ।
ভাঙ্গারী ব্যবসায়ী আশুতোষ বালা বলেন, মনিমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনতি বৈদ্যের নিকট থেকে সে বই গুলি ক্রয় করেছে ।

মুকসুদপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাহাদাত হোসেন মোল্লা বলেন, আমি আপাতত বই গুলি বিদ্যালয়ে হেফাজতে রাখার জন্য প্রধান শিক্ষিকাকে নির্দেশ দিয়েছি । পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের রহমান রাশেদ বলেন, আমি বিষয়টি জেনে মাধ্যমিক শিক্ষা অফিসারকে ব্যবস্থা নেয়ার জন্য বলেছি ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!