1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টেকেরহাটে পশুর হাট শেষ মুহুর্তে জমে উঠলেও ক্রেতার অভাব । - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

টেকেরহাটে পশুর হাট শেষ মুহুর্তে জমে উঠলেও ক্রেতার অভাব ।

  • প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২০, ৫.৪০ পিএম
  • ১০৮৪ জন পঠিত

টেকেরহাটে পশুর হাট শেষ মুহুর্তে জমে উঠলেও ক্রেতার অভাব ।
মাদারীপুর প্রতিনিধি।
করোনা ভাইরাস ও বন্যার প্রভাবে শেষ মুহূর্তে কোরবানির পশুরহাট টেকেরহাট বন্দরে জমে উঠলেও ক্রেতার অভাবে গত বছরের তুলনায় এবছর বিক্রি হচ্ছে কম। বুধবার ছিল রাজৈর উপজেলার বৃহত্তম টেকেরহাট বন্দরের বিশাল পশুরহাট । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ হাটে দুর দুরান্ত থেকে আগত ক্রেতা-বিক্রেতারা সামাজিক দুরত্ব বজায় না রেখে গরু কেনা বেচায় ব্যস্ত সময় পার করছে । তবে হাট কমিটি ও আইনশৃংখলা বাহিনী সামাজিক দুরত্ব বজায় রেখে কেনা বেচা করার জন্য মাইকিং করছিল।

ভারতীয় গরু নয় বরং দেশিয় গরুতেই এবার হাট জমজমাট হয়ে উঠেছে। তবে হাটে দেশিয় গরুর চাহিদা বেশি থাকায় বিক্রেতারা গরুর দাম হাকিয়ে বসে থাকেন । আর ক্রেতারা কম দামে দেশি গরু কেনার আসায় ঘুরছে । গরু ব্যবসায়ী ওলিউর রহমান জানায়, গরু লালন-পালন করতে খরচ বেশী হওয়ায় এ বছর গরুর দাম চাওয়া মাত্র ক্রেতারা ঘোরাফেরা করছে বেশী । এ ছাড়া এ বছর করোনা ও বন্যার প্রভাবে অর্থনৈতিক সংকট কারনে অন্যান্য বছরের তুলনায় ক্রেতা কম । গরু ব্যবসায়ী ইসরাইল শেখ জানায়, আমি বাগেরহাটের মোল্লার হাট থেকে গরু নিয়ে এ হাটে বিক্রি করতে আসছি । কিন্তু গত বছরের তুলনায় এ বছর গরুর দাম অনেক কম বলে । এতে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি ।
ক্রেতা সুমন শেখ জানান, করোনা ভাইরাস কালে কোন রকম স্বাস্থ্য বিধি না মেনে ক্রেতা বিক্রেতারা পশু কেনা বেচা করছে । এতে আতংকে রয়েছি আমরা সাধারন জনগন ।

হাটের ইজারাদাররা জানান, এ হাটে ৪০ হাজার টাকা থেকে ৫ লক্ষ টাকার দামের গরু বিক্রির জন্য এসেছে । তবে এ বছর ৫০ হাজার থেকে ৮০ হাজার টাকার দামের গরু বেশী বিক্রি হচ্ছে ।
রাজৈর উপজেলা উপ-সহকারী প্রানিসম্পদ কর্মকর্তা জানান, আমাদের মেডিকেল টিম সর্বক্ষন হাটে কাজ করে যাচ্ছে । রোগাক্রান্ত গরু পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে । অপরদিকে এই বৃহত্তম গরুর হাটকে কেন্দ্র করে কোন অপরাধী চক্র যেন অপতৎপরতা চালাতে না পারে সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল নজরদারি বৃদ্ধি করেছে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!