1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে ইউপি ভবনে হামলার প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

রাজৈরে ইউপি ভবনে হামলার প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৫.২২ পিএম
  • ৬৯৫ জন পঠিত

মিলন  খোন্দকার, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
ইউপি নির্বাচনী শত্র“তার জের ধরে মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদে হামলা করেছে দুর্বৃত্তরা। এসময় হামলাকারীরা অফিসে টাঙ্গানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ আসবাবপত্র ভাংচুর এবং ইউপি চেয়ারম্যান শাজাহান মোল্লাকে লাঞ্ছিত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজৈর উপজেলা আওয়ামীলীগের একাংশের নেতা কর্মীরা। মঙ্গলবার সকাল ১১টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈর বাস স্টান্ডে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টিহয় এবং বহু যানবাহন আটকে যায়। এ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, সংসদ সদস্য শাজাহান খানের স্থানীয় প্রতিনিধি আফম ফুয়াদ, উপজেলা আওয়ামীলীগের একাংশের আহবায়ক সাহাবুদ্দিন সাহা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফরিদা হাসান পল্লবী, সাবেক জেলা পরিষদের সদস্য নুরজাহান পারুল প্রমুখ।

পুলিশ ও মামলা সুত্রে জানা যায়, গত ২৪ জুলাই রোববার সকাল ১১টার সময় নির্বাচনী শত্র“তা তুচ্ছ ঘটনার জের ধরে এলাকার রাজিব মাতুব্বর (৩৫) ও সফিকুল মাতুব্বরসহ (২৫) ৮ থেকে ১০জন লোক ইউনিয়ন পরিষদে প্রবেশ করে হামলা করে । এসময় হামলাকারীরা অফিসে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ অফিসের আসবাবপত্র ভাংচুর করে এবং ইউপি চেয়ারম্যান শাজাহান মোল্লাকে লাঞ্ছিত করে ।

বিকেলে তার নিজ এলাকা পাইকপাড়া ইউনিয়নের সারিস্তবাদেও মানববন্ধন করে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত ওসি সঞ্চয় কুমার ঘোষ জানান, এ ঘটনায় রাজিব মাতুব্বর (৩৫), সফিকুল মাতুব্বর ও বাবুল মাতুব্বরের নাম উল্লেখ করে এবং ৮ থেকে ১০জনকে অজ্ঞাত করে থানায় মামলা দায়ের হয়েছে । আসামীদের গ্রেফতার করতে চেষ্টা চলছে

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!