1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে নিখোঁজের দুই দিনপর মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে নিখোঁজের দুই দিনপর মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০, ৬.২৮ পিএম
  • ১৩১০ জন পঠিত

মাদারীপুরে নিখোঁজের দুই দিনপর মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর থেকে নিখোঁজ হওয়ার দুইদিন পর বৃহস্পতিবার সকালে ইবু খান (২৪) নামে এক মোটরসাইকেল চালকের লাশ মাদারীপুরের শিবচরের সীমান্তবর্তী শরিয়তপুরের নাওডোবা এলাকার একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত ইবু মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের আনোয়ার খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের ইবু খান ভাড়ায় মটরসাইকেল চালাতেন। গত মঙ্গলবার সন্ধ্যার পর মাদারীপুর মস্তফাপুর এলাকা হতে ভাড়ায় মটরসাইকেলে দুই যাত্রী নিয়ে ছিলারচর যাওয়ার উদ্দেশ্যে বের হন ইবু। পরে রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার মোবাইলে ফোনে যোগাযোগের চেষ্টা করে ফোন বন্ধ পান তার পরিবারের লোকজন। ঘটনাটি পুলিশকে অবহিত করলে, ইবুর মোবাইল ট্রাকিং করে মাদারীপুর ছিলারচর এলাকায় তার সর্বশেষ উপস্থিতি দেখতে পান পুলিশ। এবং বুধবার নিখোঁজের পরিবার ছিলারচর এলাকায় ইবুর খোঁজ নিতে গেলে তারা জানতে পারেন হৃদয় নামে একটি ছেলে এলাকায় একটি মোটর সাইকেল নিয়ে ঘুরছেন। পরে সারাদিন খোঁজাখুজি করেও হৃদয়কে পাওয়া যায় নি। পরে হৃদয়ের পরিবারকে তার সম্পর্কে জানার জন্য শিবচর পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানায়, বুধবার সকালে শিবচর উপজেলার কাদিরপুর গ্রামের মোজাফফর মৃর্ধার ছেলে হৃদয় মৃর্ধা (২৫) নিখোঁজ ইবুর মোটরসাইকেল চালাতে দেখেছেন কাদিরপুর এলাকার মানুষ।
ইবুর চাচা তোতা খান জানান, আমাদের ধারনা ইবুকে হত্যা করে তার মোটরসাইকেল নিয়ে গেছে হৃদয় নামের মোটর সাইকেল যাত্রী।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা অভিযোগের পরই তদন্ত শুরু করি এবং বৃহস্পতিবার সকালে শরিয়তপুর নাওডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া হৃদয়ের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তার পরিবারের দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!