1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
জ্বালানী তেল পাচাররোধে দাম বৃদ্ধি করেছে সরকার: ....শাজাহান খান - Madaripur Protidin
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

জ্বালানী তেল পাচাররোধে দাম বৃদ্ধি করেছে সরকার: ….শাজাহান খান

  • প্রকাশিত : শনিবার, ৬ আগস্ট, ২০২২, ৭.৪২ পিএম
  • ৭৭২ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি:
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান এমপি বলেছেন, জ্বালানী তেল পাচাররোধে তেলের দাম বৃদ্ধি করেছে সরকার। ভারতের সাথে বাংলাদেশের তেলে দামের ব্যবধান থাকায় দেশ থেকে তেল পাচার হয়। দামবৃদ্ধিতে পাচার রোধ করা সম্ভব। শনিবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভায় অংশ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শাজাহান খান বলেন, অনেক বেশি টাকায় তেল কিনতে হয়, এতে সরকারের অনেক লোকসান দিতে হয়। সরকার প্রতিবছর জ্বালানী তেলে ভতুর্কি দেয়। ভতুর্কি কমানোর জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। শুধু বাংলাদেশই নয়, বিশে^র সব জায়গায় তেলের দাম বৃদ্ধি পেয়েছে। দেশে প্রতিলিটারে ৩৫-৪৫ টাকা বৃদ্ধি পাওয়ায় যানবাহন চলাচল পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। জ¦ালানী তেলের দাম বৃদ্ধি পেলে ভাড়াও বৃদ্ধি পায়। ভাড়া সহনশীল রাখতে কাজ করছে সরকার।

এ সময় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সাইফুল হাসান বাদল, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, সিভিল সার্জণ ড. মুনীর আহম্মদ খান, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!