1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর পল্লবীতে শাহাদাত বাহিনীর শীর্ষ কিলার মহসিন র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত। - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজধানীর পল্লবীতে শাহাদাত বাহিনীর শীর্ষ কিলার মহসিন র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত।

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০, ১.৪১ পিএম
  • ১১৫০ জন পঠিত

রাজধানীর পল্লবীতে শাহাদাত বাহিনীর শীর্ষ কিলার মহসিন র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত।

অফিস রিপোর্টঃ জনকল্যাণের মহান ব্রত নিয়ে এদেশে সৃষ্টি হয়েছিল এলিট ফোর্স র‌্যাব। জনসেবার ঐকান্তিক প্রচেষ্টায় সূচিত হয়েছিল এ বাহিনীর পথচলা। জঙ্গীবাদ ও সন্ত্রাস দমনের অভাবনীয় সাফল্যের পথপরিক্রমায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে র‌্যাবের সম্মানিত মহাপরিচালকের তত্ত্বাবধানে শুরু হয়েছে সন্ত্রাস নির্মূলের কঠিন অভিযাত্রা। এই অভিযাত্রার অংশ হিসেবে র‌্যাব-৪ সন্ত্রাসীদের নির্মূলের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
র‌্যাব-৪ সুত্র জানায়, দীর্ঘদিন ভারতে পলাতক মিরপুরের শাহাদাত বাহিনীর পেশাদার খুনী চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ৪-৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ পল্লবী থানাধীন ইস্টার্ন হাউজিং এলাকায় গোপন আস্তানায় বিশিষ্ট কোন ব্যক্তিকে খুনের পরিকল্পনার প্রস্তুুতি নিচ্ছিল- এরুপ গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ৩১জুলাই গভীর রাতে (রাত ২.৪০) র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল পল্লবী থানাধীন ইস্টার্ন হাউজিং এলাকায় উক্ত সন্ত্রাসীদের গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করার জন্য পৌঁছালে সন্ত্রাসীদের খোঁজাখুঁজির প্রাক্কালে সড়কের ঢাল হতে জঙ্গল ও ঝোপের ভিতর থেকে উক্ত সশস্ত্র সন্ত্রাসীরা আচমকা র‌্যাবের উদ্দেশ্যে গুলি বর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। দু’পক্ষে গুলি বিনিময়ের পর সন্ত্রাসী গ্রুপকে ধাওয়া করলে ৩-৪ জন রাতের অন্ধকারে গুলি করতে করতে পালিয়ে যায়। ঝোপের ভিতর তল্লাশীকালে একজনকে আহত অবস্থায় ১টি বিদেশী পিস্তলসহ পড়ে থাকতে দেখা যায়। পরে তার দেহ তল্লাশী করে তার প্যান্টের ডান পকেটে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। র‌্যাবের আভিযানিক দল তাৎক্ষণিক আহত ব্যক্তিকে এ্যাম্বুলেন্সে করে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।
হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে ভোর ০৩.১০ ঘটিকার সময় মৃত বলে ঘোষণা করে। পরবর্তীতে স্থানীয় লোকজনকে মৃতের ছবি দেখানো হলে অনেকেই তাকে শাহাদাত বাহিনীর শীর্ষ দুর্ধর্ষ সন্ত্রাসী মিরপুর পল্লবী এলাকার ৭-৮টি খুনের মূল পরিকল্পনাকারী ও খুনী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী মহসিন @ কিলার মহসিন হিসেবে চিহ্নিত করে।
স্থানীয়দের মৌখিক তথ্যের ভিত্তিতে এবং তথ্য-উপাত্তের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যে, নিহত অস্ত্রধারী সন্ত্রাসীর মূল নাম মহসিন @ কিলার মহসিন অসংখ্য হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!