1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে বিটিসিএল এর টাওয়ারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু - Madaripur Protidin
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

রাজৈরে বিটিসিএল এর টাওয়ারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ৬.৫৫ পিএম
  • ১২৪১ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরের রাজৈরে বিটিসিএল এর টাওয়ারে উঠে গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কালাম শেখ (৫৫ ) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার আলমদস্তার গ্রামের বিটিসিএল এর রাজৈর অফিসের টাওয়ােের এ ঘটনা ঘটে । সে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গয়লাকান্দি গ্রামের মৃত সোনামদ্দিন শেখের ছেলে।

স্থানীয় , ফায়ার সার্ভিস ও বিটিসিএল সূত্রে জানা যায়, আবুল কালাম শেখ রাজৈর অফিসেই সপরিবারে থাকতেন। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে গাছের ডাল কাটার জন্য অফিসের পিছনে টাওয়ারে উঠে। রাজৈর ডিশ ও ওয়াইফাই ব্যবসায়ীরা আগে থেকেই টাওয়ারে কন্ট্রোল বক্স লাগিয়ে তাদের ব্যবসা পরিচালনা করে আসছিল। কন্ট্রোল বক্সে অরক্ষিত বিদ্যুতের তার ছিল। গাছের ডাল কাটার সময় কালাম সেই বিদ্যুতের তারে জড়িয়ে টাওয়ারে ঝুলে থাকে। খবর পেয়ে রাজৈর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যবিত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিটিসিএল এর মাদারীপুর অফিসের জুনিয়র লাইন ম্যান খাইরুল বাসার জানান, টাওয়ারে উঠে গাছের ডাল কাটার সময় টাওয়ারের সাথে সংযুক্ত ডিশ ও ওয়াইফাই ব্যবসায়ীদের ইলেকট্রনিক কন্ট্রোল বক্সের সাথে অরক্ষিত বিদ্যুতের তার ছিল। সেই তারে জড়িয়েই কালামের মৃত্যু হয়েছে। আমরা পূর্বে অনেকবার ডিস কর্তৃপক্ষকে আমাদের টাওয়ার থেকে তাদের বক্স সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করলেও তারা তাদের বক্স না সরানোর কারনে এই দূর্ঘটনা ঘটেছে।
রাজৈর ফায়ার সার্ভিসের লিডার সালাউদ্দিন লস্কর বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাকে টাওয়ার থেকে নামিয়ে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
রাজৈর থানার ওসি আলমগীর হোসেন জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!