1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে নিখোঁজের ৯ দিন পর ভ্যান চালকের অর্ধগলিত লাশ উদ্ধার - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মুকসুদপুরে নিখোঁজের ৯ দিন পর ভ্যান চালকের অর্ধগলিত লাশ উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ৮.২৪ পিএম
  • ৫৮১ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের ৯ দিন পর লিটু মাতুব্বর (৪৬) নামে এক ভ্যান চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে উপজেলার পৌরসভাধীন ছোট বাহাড়া গ্রামের একটি ধান ক্ষেত থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লিটু মাতুব্বর মুকসুদপুর উপজেলার গোলাবাড়ীয়া গ্রামের মৃত বাঁকা মাতুব্বরের ছেলে।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, গত ১৭ আগষ্ট বিকালে জীবিকা নির্বাহের জন্য ভ্যানগাড়ী নিয়ে বের হন লিটু মাতুব্বর। পরে বাড়িতে ফিরে না আসায় স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুজির পর তার সন্ধান পাওয়া যায়নি। পরে ঘটনার পরদিন মুকসুদপুর থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী সাহেদা বেগম।
শুক্রবার ভোর রাতে এস আই শাহারিয়ার টহল ডিউটি কালীন সময়ে ফোকাস লাইট দিয়ে আসেপাশে দেখার সময় এক পর্যায়ে ধান ক্ষেতে ধান গাছ হেলে পড়া ও ভাঙ্গা দেখে সন্দেহ হলে কাছে গিয়ে দেখেন অর্ধগলিত মরদেহ পড়ে আছে। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরনের কাপড় ও অন্যান্য আলামত দেখে মরদেহটি লিটু মাতুব্বর বলে শনাক্ত করেন।

মুকসুদপুর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তার করাসহ আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!