1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে এবাদত মুন্সীর খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল। - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

রাজৈরে এবাদত মুন্সীর খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল।

  • প্রকাশিত : রবিবার, ২৮ আগস্ট, ২০২২, ৫.১৫ পিএম
  • ৬৯৬ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরের রাজৈরে এবাদত মুন্সী (১৮) নামে এক যুবককে কুপিয়ে খুনের ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ও স্বজনরা। রোববার সকালে উপজেলার কবিরাজপুর ইউনিয়নের শিহাব মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে শিকদার সুপার সপ এন্ড ফাস্টফুড দোকানের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, কবিরাজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ টিপু সুলতান মাতুব্বর, আওয়ামীলীগ নেতা হেমায়েত হোসেন হাওলাদার, নিহত এবাদত মুন্সীর পিতা জালাল মুন্সী, এসকেন্দার আলী মোড়ল, মাহবুব মাতুব্বর, বাসার হাওলাদার প্রমুখ। বক্তারা জানায় খুনি যেই হোক কোন ছাড় হবেনা। অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

উল্লেখ্য, পিকনিকে দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ফেসবুকে উত্তপ্ত কথাবার্তা লেখালেখি চলছিল। এর জের ধরেই কবিরাজপুর গ্রামের আবু জালাল মুন্সির ছেলে এবাদত মুন্সী (১৮) এবং আবু আলী মুন্সীর ছেলে শাহাদত মুন্সীকে (১৮) গত ১৫ আগস্ট সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের শিহাব মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে শিকদার সুপার সপ এন্ড ফাস্টফুড দোকানের পাশে কুপিয়ে মারাত্মক জখম করে একই ইউনিয়নের কাঁচাবালি গ্রামের কুটি মিয়া মীরের ছেলে রাকিব মীরসহ (২০) ১০/১২ জন। গুরুতর আহত অবস্থায় এবাদত ও সাহাদাত মুন্সীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে এবাদত মুন্সী ধানমন্ডির গ্রীনলাইফ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার ১০দিন পর গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়। এ ঘটনায় রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!