1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে পরিবহনের ধাক্কায় রিক্সাচালক নিহত । একজন আহত - Madaripur Protidin
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

মাদারীপুরে পরিবহনের ধাক্কায় রিক্সাচালক নিহত । একজন আহত

  • প্রকাশিত : সোমবার, ৩ আগস্ট, ২০২০, ১২.২৪ পিএম
  • ১২০৩ জন পঠিত

মাদারীপুরে পরিবহনের ধাক্কায় রিক্সাচালক নিহত । একজন আহত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের যাত্রীবাহী পরিবহনের ধাক্কায় অটোরিক্সা চালক আব্দুর রব সরদার (৫০) নিহত হয়েছে। এসময় রিক্সায় থাকা একজন যাত্রী আহত হয়েছে। রোববার সাড়ে রাত ৮টার দিকে মাদারীপুর-শরিয়তপুর সড়কের মাদারীপুর সদর উপজেলার পখিরা এলাকার চীন মৈত্রী আচমত আলী খান সেতুর উপরে পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। নিহত রিক্সা চালক আব্দুর রব সরদার সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার এলাকার সাদেল সরদারের ছেলে

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে একটি যাত্রীবাহী রিক্সা সেতু উপর দিয়ে মাদারীপুর শহরে যাচ্ছিল । এসময় অপর দিকে থেকে আসা একটি যাত্রীবাহী পরিবহন ধাক্কা দিয়ে চলে যায়। এতে রিক্সা চালক আব্দুর রব সরদার (৫০) ও যাত্রী নুপুর (১৬) ছিঁটকে পড়ে যায়। এসময় স্থানীয়রা আহত অবস্থায় যাত্রী ও রিক্সা চালককে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই রিক্সা চালক আব্দুর রব মারা যায়।
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার অখিল সরকার জানান, আমাদের হাসপাতালে সড়ক দুর্ঘনার দুজন লোক আসে। একজন হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে এবং একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।

মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!