1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মানিকগঞ্জ সদর এক যুগ যাবত পলাতক সাত বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ আতোয়ার রহমান গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মানিকগঞ্জ সদর এক যুগ যাবত পলাতক সাত বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ আতোয়ার রহমান গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ৫.১৭ পিএম
  • ৬২৯ জন পঠিত

অফিস রিপোর্টঃ মানিকগঞ্জ জেলার সদর থানাধীন বেতিলা-মিতরা এলাকা হতে এক যুগ যাবত পলাতক সাত বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ আতোয়ার রহমান (৬০)’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১১ সেপ্টেম্বর র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল মানিকগঞ্জ জেলার সদর থানাধীন বেতিলা-মিতরা এলাকায় অভিযান পরিচালনা করে ১২ বছর ধরে পলাতক সাত বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ আতোয়ার রহমান (৬০), জেলাঃ মানিকগঞ্জ’কে গ্রেফতার করতে সমর্থ হয়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানাযায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ আতোয়ার রহমান একটি প্রতিষ্ঠিত ব্যাংকের পিয়ন হিসেবে কর্মরত ছিলেন এবং বিভিন্ন গ্রাহকদের নিকট থেকে সঞ্চয়ের টাকা আত্মসাতের অভিযোগে উক্ত ব্যাংকের ম্যানেজার বাদী হয়ে ঘিওর থানায় মোঃ আতোয়ার রহমান এর বিরুদ্ধে অর্থ আত্মাসাৎ করার জন্য মামলা দায়ের করে।

উক্ত মামলা দায়ের হওয়ার পর থেকেই আসামী গ্রেফতার এড়ানোর জন্য পালিয়ে ঢাকা চলে যায়। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট প্রদান করে। পরবর্তীতে চার্জশিটের ভিত্তিতে বিজ্ঞ আদালত উক্ত মামলার বিচার কার্য পরিচালনা করেন এবং পর্যাপ্ত স্বাক্ষ্য প্রমাণ ও উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে অর্থ আত্মাসাতের সাথে সরাসরি সম্পৃক্ত থাকার অপরাধে গত ২৩/০৩/২০১০ তারিখে চার্জশিটে অভিযুক্ত আসামী মোঃ আতোয়ার রহমান’কে ৭ বছরের সাজা প্রদানসহ ২৫০০০/-টাকা জরিমান াকরেন। উক্ত ঘটনার পর হতে আসামী মোঃ আতোয়ার রহমান দীর্ঘ ১২ বছর ধরে পলাতক ছিলো।

আসামীর জীবন বৃত্তান্তঃ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায় যে, আসামী ১৯৬২ সালে মানিকগঞ্জ জেলার সদর থানাধীন মত্ত এলাকায় জন্মগ্রহণ করে। সে স্থানীয় স্কুলে অষ্টম শ্রেনী পর্যন্ত লেখা-পড়া করে। ব্যক্তিগত জীবনে আসাম ীবিবাহিত এবং বর্তমানে তার পরিবারের দুইটি কন্যা সন্তান ও একটি ছেলে সন্তান রয়েছে।

আত্মগোপনে থাকাকালীন সময় আসামীর জীবন যাপনঃ উক্ত ঘটনার পর থেকেই আসামী গ্রেফতার এড়ানোর লক্ষ্যে লোকচক্ষুর আড়ালে সে নিজেকে আত্মগোপন করে। পরিচিত লোকজন থেকে নিজেকে আড়াল করে রাখার জন্য ঘটনার পর ঢাকা চলে যায়। আত্মগোপনে থাকা অবস্থায় আসামী নিজের পরিচয় গোপন করার জন্য ক্রমাগতভাবে সে পেশা পরিবর্তন করে আসছিলো। প্রথমদিকে সে ঢাকার বিভিন œএলাকায় রিক্সাচালক, রাজমিস্ত্রী ও পরবর্তীতে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!