1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মানিকগঞ্জ সদরের গড়পাড়া থেকে কাবুল হত্যা মামলার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বিপ্লব (৫০)’ রাজধানীর মিরপুরে গ্রেফতার - Madaripur Protidin
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

মানিকগঞ্জ সদরের গড়পাড়া থেকে কাবুল হত্যা মামলার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বিপ্লব (৫০)’ রাজধানীর মিরপুরে গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ১২.১৯ পিএম
  • ৫৬৯ জন পঠিত

অফিস রিপোর্টঃ মানিকগঞ্জ জেলার সদর থানাধীন গড়পাড়া এলাকার চাঞ্চল্যকর কাবুল হত্যা মামলার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বিপ্লব (৫০)’ কে রাজধানীর মিরপুর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪।
র‌্যাব-৪ জানায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদক বিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।

র‌্যাব-৪ বিগত দিনগুলোতে চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যাকান্ডের আসামী গ্রেফতার যেমনঃ সাভারের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মন হত্যার রহস্য উদঘাটন পূর্বক আসামীদের গ্রেফতার, চাঞ্চল্যকর শাহীনউদ্দিন হত্যা মামলার আসামীদের গ্রেফতার, সাভারের ক্লুলেস ফাতিমা হত্যা রহস্য উদঘাটনসহ অসংখ্য ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করে যার প্রেক্ষিতে সার্বিক মূল্যায়নে ২০২১ সালে র‌্যাব-৪ ক্লুলেস অপরাধ রহস্য উদঘাটনে প্রথম স্থান লাভ করে।

এছাড়াও র‌্যাব-৪ কর্তৃক ২০-৩০ বছর যাবত বিভিন্ন মামলার পলাতক যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত ছদ্মবেশী বেশ কয়েকজন দুদ্ধর্ষ খুনী, ডাকাত ও ধর্ষককে গ্রেফতার করে, যার মধ্যে চাঞ্চল্যকর গর্ভবতী জুলেখা (১৯) হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী সিরাজুল (৩৯)’কে ১৯ বছর পর, চাঞ্চল্যকর ইদ্রিস হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী নজরুল ইসলাম (৪২)’কে ৭ বছর পর, ক্লুলেস ও চাঞ্চল্যকর অটোরিকশা চালক আলীনূর ত্যা মামলার মূল আসামী আহিনা খাতুন (২৯)’কে, চাঞ্চল্যকর গর্ভবতী নিপা ও তার ৩ বছরের মেয়ে জোতি’কে শ্বাসরোধ করে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী জাকির হোসেন (৪৭)’কে, চাঞ্চল্যকর সাইদুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী নান্নু শেখ @ নূরনবীকে গ্রেফতার করা হয়। গত কয়েকদিন পূর্বে চাঞ্চল্যকর আগুনে পুড়িয়ে আম্বিয়া হত্যা মামলার দীর্ঘ ২১ বছরের পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আলম (৪০) কে ঢাকার বংশাল এলাকা হতে থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর কাবুল হত্যা মামলার ২৩ বছর যাবত পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বিপ্লব (৫০), জেলাঃ মানিকগঞ্জ’কে গ্রেফতার করতে সমর্থ হয়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানাযায় যে, ১৯৯৯ সালের জুলাই মাসের প্রথম দিকে পারস্পরিক মতবিরোধের জের ধরে আসামী বিপ্লব ও তার সহযোগী অন্যান্য আসামী মানিকগঞ্জ সদর থানাধীন গড়পাড়া এলাকায় জনৈক মোতালেব হোসেন এর বাড়িতে ধারালো অস্ত্রসহ হামলা চালায়। মোতালেব হোসেন তখন বাড়িতে না থাকায় আসামীরা ক্ষিপ্ত হয়ে তার বাড়ির সামনে ভিন্ন মতাদর্শের ভিকটিম কাবুলখা’কে পেয়ে ধৃত আসামী বিপ্লব কাবুলের ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে কাবুল’কে রক্তাক্ত জখম অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয় লোকজন কাবুলকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার কাবুল’কে মৃত ঘোষণা করে। এই ঘটনার পরের দিন মোতালেব হোসেন বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় বিপ্লবসহ পলাতক অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে যার মামলা নং-১১(৭)৯৯, ধারা-১৪৮/১৪৯/৩০২/১১৪ দন্ডবিধি। মামলার তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে আসামী বিপ্লবসহ ১৩ জন আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দায়ের করেন যার ভিত্তিতে বিজ্ঞ দায়রা আদালত, মানিকগঞ্জ বিচারকার্য পরিচালনা করেন এবং আসামি বিপ্লব’কে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। উক্ত ঘটনার পর হতে আসামী বিপ্লব দীর্ঘ ২৩ বছর ধরে পলাতক ছিলো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!