1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বরগুনার সদর হতে অস্ত্র, গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার। - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

বরগুনার সদর হতে অস্ত্র, গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার।

  • প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট, ২০২০, ৯.০৬ এএম
  • ১১২৬ জন পঠিত

বরগুনার সদর হতে অস্ত্র, গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার।

অফিস রিপোর্ট: র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

সুত্র জানায়, র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল জুলাই রাতে গোপন সুত্রে খবর পেয়ে বরগুনার সদর থানাধীন জাকিরতবক এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ, মানব পাচার, অস্ত্র, ডাকাতি, দস্যুতা, দাঙ্গাবাজি ও চাঁদাবাজিসহ ডজন খানেক মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী মোঃ আব্দুল@নাকবোচা হালিম@আলিম@ (৪৩), আটক করে। এসময় আটককৃত আসামীর স্বীকারোক্তি মোতাবেক তার বসত ঘর তল্লাশি করে ০১ টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি, ০১ টি ওয়ান শুটার গান ও ০২ রাউন্ড কার্তুজ এবং ২৫ পিচ ইয়াবা জব্দ করা হয়। আটককৃত শীর্ষ সন্ত্রাসী মোঃ আব্দুল@নাকবোচা হালিম@আলিম@ (৪৩) এর বিরুদ্ধে মাদক, ধর্ষণ, মানব পাচার, অস্ত্র, ডাকাতি, দস্যুতা, দাঙ্গাবাজি, চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা সহ ডজন খানেক মামলা রয়েছে। আটককৃত শীর্ষ সন্ত্রাসী মোঃ আব্দুল@নাকবোচা হালিম@আলিম@(৪৩)কে বরগুনার সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।মোঃ আব্দুল@নাকবোচা হালিম@আলিম@(৪৩)বরগুনা সদর থানার জাকিরতবক গ্রামের মোঃ আলতাব চৌকিদারের পুত্র।
সুত্র- র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প)

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!