1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে সড়ক দুর্ঘটনায় ভাগ্নে নিহত, মামা আহত । - Madaripur Protidin
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

রাজৈরে সড়ক দুর্ঘটনায় ভাগ্নে নিহত, মামা আহত ।

  • প্রকাশিত : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ৭.৩১ পিএম
  • ৬৭৩ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষে হিরু শেখ (৩৫) নিহত হয়েছে। এসময় তার মামা আলমগীর শেখ আহত হয়। হিরু শেখ উপজেলার টেকেরহাট ঘোষালকান্দি গ্রামের মৃত ফজলু শেখের ছেলে। বৃহস্পতিবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে মাদারীপুর সদর থেকে টেকেরহাট আসছিলো মামা আলমগীর ও ভাগ্নে হিরু শেখ। পথিমধ্যে বরিশালগামী একটি পিকআপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত অবস্থায় হিরু শেখ ও তার মামা আলমগীর শেখকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য হিরুকে মুমুর্ষ অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে ।

পারিবারিক সুত্র জানায়, ছোট সুমন একটি মামলায় গ্রেফতার হয়ে মাদারীপুর কারাগারে ছিল। সে মামলায় ৬ অক্টোবর শুনানী শেষে বিজ্ঞ আদালত সুমনকে জামিন দেন। বিভিন্ন নিয়ম কানুন শেষে জেল থেকে বেড়িয়ে আসে সুমন । বড় ভাই হিরু ছোট ভাই সুমনকে গাড়ী উঠিয়ে দিয়ে মামাকে সাথে করে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ী টেকেরহাট অভিমুখে রওনা হন। পথিমধ্যে বরিশালগামী একটি পিকআপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে হিরু মারা যান। হিরুর মৃতুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সদ্য বিবাহিত স্ত্রীও স্বামীর শোকে মুহ্র্যমান।

এ ব্যাপারে মস্তফাপুর হাইওয়ে থানার ওসি গোলাম রসুল জানান, পিকআপটি আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!