1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ফায়ার সার্ভিসের ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে ফায়ার সার্ভিসের ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন

  • প্রকাশিত : বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ৫.১৭ পিএম
  • ৫৮৭ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।:
মাদারীপুরে জনসচেতনামূলক কর্মসূচি হিসেবে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার ঘটকচর বহুমুখী বিদ্যালয় মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রনালয়ের আয়োজনে এ অংশ নেয় জেলার ফায়ার সার্ভিসের চৌকস কর্মীরা। আয়োজন দেখতে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নানা বয়সের মানুষ ভীড় জমান।
আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা কিভাবে অগ্নিকান্ড নিয়ন্ত্রনে আনতে হয়, পানিতে ভুবে যাওয়া মানুষ কিভাবে উদ্ধার করতে হয়, বাসা-বাড়িতে গ্যাস সিলিন্ডারে অগ্নিকান্ডে কি করতে হবে তা তুলে ধরেন।

এ সময় কর্মকর্তারা বলেন, অগ্নিকান্ডের সময় ভয় না পেয়ে একটু সচেতন হলেই খুব সহজেই প্রথমে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব। এছাড়া অগ্নিকান্ডের ঘটনা হলে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসসহ জরুরী সেবার সকল দপ্তরকে অবহিত করার আহবান জানান। এদিকে এই মহড়া দেখে জ্ঞানমূলক শিক্ষা পাওয়া গেছে বলে জানায় শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শিমুল কুমার সাহা, সদর উপজেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা (পিআইও) মশিউর রহমান, মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক নুর মোহাম্মদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!