1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত  - Madaripur Protidin
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

  • প্রকাশিত : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২, ৫.০৭ পিএম
  • ৫০৬ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা। ॥
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক নিহত হয়েছে । রোববার বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের মস্তফাপুর হর্টি কালচার অফিসের সামনে এ ঘটনা ঘটে । নিহত সুশান্ত বালা (৪৫) সদর উপজেলার মস্তফাপুরের বড় বাহাদুরপুর এলাকার মৃত উপেন বালার ছেলে ।

স্থানীয়, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের মস্তফাপুর হর্টি কালচার অফিসের সামনে রোববার বেলা ১১ টার দিকে স্থানীয়রা খাবার সরবারহকারী ভ্যানচালক সুশান্ত বালাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুশান্ত বালা খাবার সরবারহের ভ্যানগাড়ি চালিয়ে রাজৈরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সে দুর্ঘটনার শিকার হন। তবে কিভাবে দুঘর্টনায় পড়েছেন তা জানা যায়নি।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো রিয়াদ মাহমুদ বলেন, হাসপাতালে আনার আগেই সে মারা গেছেন। মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!