1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে যারা বিজয়ী হলেন - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে যারা বিজয়ী হলেন

  • প্রকাশিত : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ৫.৫১ পিএম
  • ৫৫৯ জন পঠিত

খোন্দকার আবদুল মতিন, টেকেরহাট ॥
মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন আ’লীগ মনোনীত প্রার্থী মুনীর চৌধুরী। এদিকে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমের ভোটে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

রাজৈর উপজেলায় সাধারণ সদস্য পদে মামলা সংক্রান্ত ঝামেলায় নির্বাচন স্থগিত রয়েছে। সাধারণ সদস্য পদে বেসরকারীভাবে নির্বাচিত হলেন-মাদারীপুর সদর উপজেলায় মহিউদ্দিন খান নাঈম, শিবচর উপজেলায় বিনা প্রতিদ্বন্ধিতায় ইলিয়াস পাশা। এছাড়া সংরক্ষিত সাধারণ সদস্য পদে সদর, কালকিনি ও ডাসার উপজেলায় মোসা. রোকসানা পারভীন ও শিবচর- রাজৈর উপজেলায় আয়শা সিদ্দিকা মুন্নী নির্বাচিত হয়েছেন।

মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন বলেন, ‘জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্ধীতায় নৌকার প্রার্থী মুনীর চৌধুরী নির্বাচিত হন। এছাড়া শিবচর উপজেলায় সাধারণ সদস্য পদে বিনাপ্রতিন্ধন্ধিতায় মো. ইলিয়াস পাশা বেসরকারিভাবে নির্বাচিত হন। অন্যদিকে সংরক্ষিত নারী আসনে সদর, কালকিনি ও ডাসার উপজেলা থেকে ৫ জন এবং রাজৈর ও শিবচর উপজেলা থেকে দুইজন প্রতিদ্বন্দ্বীতা করেন। এ দিকে উচ্চ আদালতের নির্দেশে রাজৈর উপজেলায় সদস্য পদে নির্বাচন স্থগিত রয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!