1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে শেখ রাসেল দিবস পালিত - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে শেখ রাসেল দিবস পালিত

  • প্রকাশিত : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ৩.০৩ পিএম
  • ৫২৪ জন পঠিত

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥
‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ এই প্রতিপাদ্যকে হৃদয়ে ধারণ করে মাদারীপুরে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে ১৮অক্টোবর মঙ্গলবার ‘শেখ রাসেল দিবস’ পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো বৃক্ষরোপণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল। প্রশাসনের পাশাপাশি আলহাজ আমিনউদ্দিন হাই স্কুলসহ জেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ সকল কর্মসূচি পালন করা হয়।

সোমবার সরকারীভাবে শ্রেষ্ট রাসেল ল্যাব প্রতিযোগিতা, কুইচ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে শেখ রাসেল-এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনারে গণভবন থেকে কেন্দ্রীয় প্রোগ্রামে প্রধানমন্ত্রীর সাথে সংযুক্ত হন জেলা প্রশাসক ও আমন্ত্রিত অতিথিরা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মাসুদ আলম, সিভিল ডা: মনির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শিমুল কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম, পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধা ৭টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে এবং শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

###

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!