1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে নিখোঁজের ১দিন পরে শিশুর লাশ উদ্ধার । - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে নিখোঁজের ১দিন পরে শিশুর লাশ উদ্ধার ।

  • প্রকাশিত : শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৩.১৯ পিএম
  • ৫৭৭ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর)সংবাদদাতা।

মাদারীপুরে নিখোঁজের একদিন পর লামিয়া (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ভুক্তভোগী পরিবারের ধারনা তাকে হচ্ছে ধর্ষণের শেষে তাকে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নিখোঁজের পর শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা সদর উপজেলা কালিকাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের একটি ফসলি ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। নিহত লামিয়া কালিকাপুর ইউনিয়নের হোসেনাবাদ গ্রামের লোকমান ফকিরের মেয়ে।

পরিবার ও স্থানীয় ও সূত্রে জানা গেছে, নিহত লামিয়া বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের হোসনাবাদ নিজ এলাকা থেকে নানা বাড়ি চরনাসনাতে বেড়াতে যাওয়ার পথে নিখোঁজ হয়। এরপরে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ কিছু পোষ্ট দেয়। সারাদিন পার হওয়ার পরেও রাতে বাড়ি আর ফিরেনি লামিয়া। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে মেয়েকে না পেয়ে মেয়ের সন্ধান চেয়ে মাদারীপুর থানায় জিডি করেন তার বাবা।

পরে শুক্রবার রাতে লামিয়া আক্তার (১১) এর মৃতদেহ কালিকাপুর ইউনিয়ন এলাকায় একটি ফসলের ক্ষেতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

নিহত লামিয়ার বাবা লোকমান ফকির বলেন, আমার মেয়েকে কিছু বখাটে ছেলেরা ধর্ষণ শেষে হত্যা করেছে আমি এর কঠিন শাস্তি দাবি করি।

নিহতের মা জনি বেগম জানান, আমার মেয়ে লামিয়াকে কেহ ধর্ষণ করে মেরে ফেলেছে। যারা আমার মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছে আমরা তাদের কঠোর শাস্তি দাবি করি প্রশাসন এবং সরকারের কাছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী জানান, শুক্রবার রাতে ফসলি ক্ষেতে একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ মৃত্যুর রহস্য জনা যাবে । মামলা প্রক্রিয়াধীন ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!