1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টেকেরহাট কুমার নদে বিশাল নৌকাবাইচ  - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

টেকেরহাট কুমার নদে বিশাল নৌকাবাইচ 

  • প্রকাশিত : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ৫.৪০ পিএম
  • ৫৬৬ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের রাজৈর উপজেলায় আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে- বিশাল এক নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । উপজেলার তাতীকান্দা যুব সংঘের আয়োজনে রোববার বিকালে উপজেলার টেকেরহাট কুমার নদে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।নদের দু পাড়ে ছিল লক্ষ দর্শকের উপচে পড়া ভিড়।

এ নৌকাবাইচে ঢাকা, যশোর, গাজীপুর,কুষ্টিয়া, বরগুনা, পটুয়াখালী, টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে কাতান, ছাইতান, সরেঙ্গা, ছিপ, বাছারি নৌকাসহ ছোট বড় অর্ধশতাধিক নৌকা অংশগ্রহন করে। আবহমান গ্রাম বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও নিজস্বতা ধরে রাখতে লাখো প্রানের আনন্দে কুমার নদের প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে নৌকাবাইচ অনুষ্ঠিত হয় । নৌকাবাইচ উপভোগ করতে দুপুর থেকেই টেকেরহাটে উৎসুক জনতা জড়ো হতে থাকেন । এ সময় নদের দুই পাড়ে মানুষের উপচে পড়া ভিড় ছিল লক্ষনীয়। তাদের আনন্দ-উল্লাসে মুখরিত ছিল চারপাশ। তবে নারীদের উপস্থিত ছিল চোখে পড়ার মত । লক্ষাধিক মানুষের উপস্থিতে এ নৌকাবাইচ সম্পন্ন হয় ।

স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শাহিন চৌধুরী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন । এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মস্তফা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!