1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঘূর্ণিঝড় সিত্রাং-এ প্রভাবে মাদারীপুর শহরে জলাবদ্ধতা - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ঘূর্ণিঝড় সিত্রাং-এ প্রভাবে মাদারীপুর শহরে জলাবদ্ধতা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ৬.৪৫ পিএম
  • ৫৭০ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতাঃ
ঘূর্ণিঝড় সিত্রাং-এ প্রভাবে তলিয়ে আছে মাদারীপুর পৌর শহর। টানা ২৪ ঘন্টার বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে পৌরসভার বিভিন্ন এলাকায়। বাসা-বাড়িতে পানি ওঠায় চরম দুর্ভোগে পৌরবাসী।

জানা যায়, ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে টানা ২৪ ঘন্টা ঝড়ো বাতাস ও বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। বৃষ্টির পানি নামতে না পারায় শহরের অধিকাংশ’ই রাস্তাঘাট পানিতে তলিয়ে আছে। এমনকি বাসা-বাড়িতে পানি ওঠায় দুর্ভোগে পৌরবাসীর। এরমধ্যে নতুন শহর, উকিলপাড়া, জেলা পরিষদ রোড, সুমন হোটেল, এম.এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরী এলাকা, মিলন সিনেমা রোড, আলহাজ্ব আমিনউদ্দিন হাইস্কুল এলাকাসহ বিভিন্ন এলাকার মানুষের দুর্ভোগ সবচে’ বেশি।

এদিকে রাজৈর উপজেলার পল্লীবিদ্যুৎ অফিস বাউন্ডারীর প্রায় ১০০ফুট ওয়াল ভেঙ্গে পড়ে গেছে । এছাড়া রাজৈর আমবাগ কুঠিবাড়ী, টেকেরহাট শহীদ সরদার সাজাহান গালর্স স্কুল এন্ড কলেজ, টেকেরহাট আবাসিক এলাকা, পূর্ব সরমঙ্গল এলাকায় হাটু পরিমান জলাদ্ধতার সৃষ্টি হয়েছে । অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারনেই এই নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। এমতাবস্থায় শিগগিরই কার্যকর পদক্ষেপ নেয়ার আশ^াস দিয়েছে পৌর কর্তৃপক্ষ।

মাদারীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের উকিলপাড়া এলাকার বাসিন্দা জব্বার শেখ বলনে, বৃষ্টির পানিতে ২৪ ঘন্টার বেশি আটকা থাকলে পৌরসভা থেকে একটু খোঁজ নেয়নি। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত এর থেকে মুক্তি চাই।

মাদারীপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা (সচিব) খোন্দকার আবু ইলিয়াস ফিরোজ জানান, পরিস্থিতি মোকাবেলায় এরইমধ্যে কার্যক্রম শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। দ্রুত পানি নিষ্কাশনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেয়া হয়েছে। যাতে দ্রুত পৌরবাসীর দুর্ভোগ লাঘব হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!