1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে কমিউিনিটি পুলিশিং ডে পালিত - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে কমিউিনিটি পুলিশিং ডে পালিত

  • প্রকাশিত : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ৮.৫৪ পিএম
  • ৫৬৮ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি
‘‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’’ স্লোগানে মাদারীপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শনিবার (২৯ অক্টোবর) বিকেলে মাদারীপুর পুলিশ লাইনস ড্রিলসেডে র‌্যালী পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কমিউনিটি পুলিশিং ডে’র উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুনীর চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান মেম্বার সহ স্থানীয় গন্যামান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির।

অনুষ্ঠান শেষে দুজনকে কমিউনিটি পুলিশিং হিসেবে অনবদ্য অবদান স্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়। কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদ কমিউনিটি কমিটির সভাপতি মো: সজিব হাওলাদার ও পুলিশ পরিদর্শক সঞ্জয় কুমারকে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!