1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধের দাবিতে টেকেরহাটে ইজিবাইক চালকদের মহাসড়ক অবরোধ - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

রাজৈরে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধের দাবিতে টেকেরহাটে ইজিবাইক চালকদের মহাসড়ক অবরোধ

  • প্রকাশিত : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২, ১.৫৭ পিএম
  • ৫০৪ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈরে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করেছে ইজিবাইক চালকরা। রোববার সকাল ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার টেকেরহাট বাসষ্ট্যান্ডের মহাসড়কের উপর ইজিবাইক রেখে বেড়িকেট দিয়ে বিক্ষোভ মিছিল করে এ অবরোধ করা হয় । এসময় মহাসড়ক অবরোধের উভয় পাশে প্রায় ৮ কিলোমিটার ব্যাপী যানজটের সৃষ্টি হয় । রাজৈর থানা পুলিশ সমস্যা সমাধানের আশ^াস দিলে ইজিবাইক চালকরা অবরোধ তুলে নেয়।

ইজিবাইক চালকরা বিক্ষোভ মিছিলের সময় জানায়, হাইওয়ে পুলিশ প্রতিদিনই চাঁদাবাজি করে আসছে । তাদের দাবি মিটাতে মিটাতে আমাদের পিট দেয়ালে ঠেকে গেছে । হাইওয়ে পুলিশের মানসিক ও অর্থনৈতিক নির্যাতনে আমাদের মত খেটে খাওয়া মানুষের জীবন অতিষ্ট হয়ে উঠছে । আমরা বিভিণিœ এনজিও থেকে ঋন নিয়ে ইজিবাইক, সিএনজি অটো ভ্যান কিনে জীবিকা নির্বাহ করছি । এসব ঋনের কিস্তি টানতে গিয়ে আমাদের নাভিশ্বাস অবস্থা । অন্যদিকে হাইওয়ে পুলিশকে নিয়মিত বখড়া দিলে সেই গাড়ি হাইওয়েতে চলতে পারে । না দিলে গাড়ি আটকিয়ে তাদের চাহিদা মোতাবেক টাকা আদায় করে ছেড়ে দেয় ।

এ দুর্মুল্যের বাজারে কিস্তি টেনে ও পুলিশের চাঁদা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে । আমাদের গাড়ি চলাচল বন্ধ হয়ে গেলে অন্ধকার জগতে (চুরি, ডাকাতি) প্রবেশ করতে বাধ্য হবো । তাই আমরা বাধ্য হয়ে হাইওয়ে পুলিশের চাঁদাবাজির নির্যাতন থেকে বাচতে রোববার সকাল ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার টেকেরহাট বাসষ্ট্যান্ডের মহাসড়কে ইজিবাইক রেখে বেড়িকেট দিয়ে বিক্ষোভ মিছিল করে এ অবরোধ করতে বাধ্য হয়েছি । এসময় মহাসড়কের দুই পাশে প্রায় ৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয় ।

ইজিবাইক চালক মনিরুজ্জামান জানায়, আমরা পৌরসভার মধ্যে নির্বিঘেœ চলাচল করতে পারলে ঋনের টাকা পরিশোধের পাশাপাশি পরিবার পরিজন নিয়ে কোন রকম বাচঁতে পারবো ।

পরে রাজৈর থানার ওসি মোঃ আলমগীর হোসেন মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে এসে এ বিষয়ে সমাধানের আশ্বাস দিলে ইজিবাইক চালকরা অবরোধ তুলে নেয় ।

হাইওয়ে পুলিশের এস,আই একরাম হাসানুজ্জামান তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে জানান, হাইওয়েতে ইজিবাইক চালানো হাইকোর্ট থেকে নিষেধ ।্ তাই আমরা হাইওয়েতে ইজিবাইক চালালে মামলা দেই । এই মামলা দেয়ার কারনে ওরা আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ এনেছে ।

রাজৈর থানার ওসি মোঃ আলমগীর হোসেন জানান, ইজিবাইক চালকদের মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদের সমাধানে আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয় ।###

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!